TRENDING:

Diya Lighting Vastu Tips: ৬টা না ৭টা? সন্ধ্যায় ঠিক কোন সময়ে প্রদীপ দেওয়া শুভ? বাস্তু মতে ধূপ-ধুনো দেওয়ার সঠিক দিকটি দেখে নিন

Last Updated:
Diya Lighting Vastu Tips: সন্ধ্যায় সঠিক সময়ে প্রদীপ ও ধুপ জ্বালালে বাড়িতে সুখ-শান্তি ও সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয়। সূর্যাস্তের সময় প্রদীপ জ্বালানোর সঠিক সময়, দিক ও বাস্তুশাস্ত্রের নিয়ম সম্পর্কে জানুন
advertisement
1/5
বাড়িতে অশান্তি কাটছে না? সূর্যাস্তের এই বিশেষ সময়ে ধূপ দিলে ফিরবে সুখ ও সমৃদ্ধি
প্রত্যেকের বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধির জন্য যে যেই ধর্মের মানুষ তারা নিজের প্রতিষ্ঠিত দেবতার পুজো করে থাকেন। ঠিক তেমনি সন্ধ্যা লাগলে বাড়িতে ধুপ জল দিয়ে বাড়ির মঙ্গল কামনায় পুজো করা হয়ে থাকে প্রত্যেকদিন। তবে অনেকেই জানেন না ঠিক কোন সময় বাড়িতে সন্ধ্যায় ধুপ জল দেওয়া প্রয়োজন। আর এই বিষয়ে আমাদের জানিয়েছেন বোলপুর কংকালীতলা মন্দিরের সেবায়েত কৌশিক চক্রবর্তী। (ছবি ও তথ্য: সৌভিক রায়)
advertisement
2/5
তিনি আমাদের জানান সূর্যাস্তের ঠিক সময় যখন দিনের আলো ধীরে ধীরে নেমে গিয়ে রাতের অন্ধকারে মিলন ঘটে সেই সময় বাড়িতে ধুপ জল দেওয়া প্রয়োজন। সব থেকে বেশি ভাল হয় যদি আপনি প্রত্যেকদিন নিয়মিত পঞ্জিকা দেখে যে সময় সূর্যাস্ত হচ্ছে সেই সময় বাড়িতে ধুপ দেন তাহলে বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধি সর্বদা বিরাজমান থাকে।
advertisement
3/5
তিনি আমাদের আরও জানান বাড়ির চারটে জায়গায় প্রত্যেকদিন প্রদীপ এবং ধুপকাঠি জ্বালালে বাড়িতে লক্ষ্মী সর্বদা বিরাজমান থাকে। যেমন বাড়িতে যেখানে ঠাকুরঘর রয়েছে সেখানে, এর পাশাপাশি বাড়ির জলের ট্যাংকের পাশে, বাড়ির তুলসী তলায় ও বাড়ির বাইরে প্রবেশের যে গেট রয়েছে তার সামনে।
advertisement
4/5
বাস্তুশাস্ত্র ও হিন্দুশাস্ত্র মতে, সন্ধ্যাপ্রদীপ দেওয়ার একদম সঠিক সময় হচ্ছে সূর্যাস্তের ঠিক পূর্ববর্তী সময় থেকে সূর্যাস্তের পরবর্তী সময় পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে। এই সময়ে প্রদীপ জ্বালালে বাড়িতে নেতিবাচক শক্তি দূর হয় এবং বাড়ির সদস্যদের ওপর সর্বদা শনি দেবের আশীর্বাদ বিরাজমান থাকে।
advertisement
5/5
তবে নিয়ম করে প্রত্যেকদিন প্রদীপ জ্বালালেই চলবে না জানতে হবে কোন দিকে প্রদীপ জ্বালালে ভাল ফলাফল পাওয়া যাবে। কৌশিক চক্রবর্তী বাবু আমাদের জানান প্রদীপ সর্বদা পূর্ব উত্তর দিকে মুখ করে রাখা উচিত। এবং আপনি যদি ধুপকাঠী দিয়ে থাকেন তাহলে তার মুখ সর্বদা পূর্ব পশ্চিম দিকে রাখা উচিত।(ছবি ও তথ্য: সৌভিক রায়)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Diya Lighting Vastu Tips: ৬টা না ৭টা? সন্ধ্যায় ঠিক কোন সময়ে প্রদীপ দেওয়া শুভ? বাস্তু মতে ধূপ-ধুনো দেওয়ার সঠিক দিকটি দেখে নিন
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল