স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওপারের ক্ষুব্ধ বাসিন্দাদের বাধার কারণে কাটোয়ার দিক থেকে যাত্রী নিয়ে কোনও নৌকাই বল্লভপাড়ায় পৌঁছাতে পারছে না। অভিযোগ, এপার থেকে ছেড়ে যাওয়া নৌকাগুলিকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হচ্ছে। এমনকি একটি নৌকায় আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেছে ফেরিঘাট কর্তৃপক্ষ।
advertisement
পরিস্থিতি সামাল দিতে যাত্রী পারাপারের জন্য ভেসেল চালুর উদ্যোগ নেওয়া হলেও তাতেও বাধা দেয় স্থানীয়রা। দুই জেলার প্রশাসন যৌথভাবে ফেরিঘাট স্বাভাবিক করার চেষ্টা চালালেও এখনও পর্যন্ত পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। এদিকে, শুক্রবার সকাল থেকেই বল্লভপাড়া ঘাটে মাইকিং করে অনির্দিষ্টকালের জন্য ফেরিঘাট বন্ধ থাকার ঘোষণা করা হচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ফলে চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রী ও সাধারণ মানুষ। জরুরি প্রয়োজনে যাতায়াত করতে এসে অনেককেই হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এক ছাত্রের তলিয়ে যাওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া এই উত্তেজনা এখন গোটা এলাকার স্বাভাবিক জনজীবনকেই স্তব্ধ করে দিয়েছে।






