TRENDING:

WB Assembly Election 2026: নাম ঘোষণার আগেই প্রার্থীর নামে ব্যানার! অভিযোগ পেয়ে নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ, ইটাহারে শুরু রাজনৈতিক তরজা

Last Updated:

West Bengal Assembly Election 2026: কংগ্রেসের তরফ থেকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করার আগেই ইটাহারে অমল আচার্যের নামে ব্যানার দেখা গেল। এই নিয়ে নির্বাচন কমিশনের পোর্টালে অভিযোগ জমা পড়েছিল বলে জানান কমিশনের সদস্যরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইটাহার, উত্তর দিনাজপুরঃ শিয়রে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এই আবহে উত্তর দিনাজপুরের ইটাহারে দেখা গেল এক বেনজির ছবি। প্রার্থী হিসেবে নাম ঘোষণার আগেই কংগ্রেস প্রার্থী হিসেবে অমল আচার্যের নামে ব্যানার লাগানো হল। অভিযোগ আসতেই কড়া পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন।
ইটাহারে লাগানো হয়েছিল অমল আচার্যের নামে ব্যানার
ইটাহারে লাগানো হয়েছিল অমল আচার্যের নামে ব্যানার
advertisement

ইটাহার কেন্দ্রের প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি কংগ্রেস। কিন্তু তার আগেই শহরের কিছু বাড়ির ছাদে কংগ্রেস প্রার্থী হিসেবে অমল আচার্যের নামে ব্যানার লাগানো হয়। এই বিষয়ে অভিযোগ আসতেই নির্বাচন কমিশনের তরফে সেই ব্যানার খুলে দেওয়া হয়। ইতিমধ্যেই এই নিয়ে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে শুরু হয়েছে তরজা।

আরও পড়ুনঃ স্কুল বন্ধ থাকলেও যেন বন্ধ না হয় পড়াশোনা! ক্লাস চালু রাখতে গোপালনগরের স্কুলের বিকল্প ব্যবস্থা, দিশা দেখাচ্ছে বাকিদেরও

advertisement

অমল আচার্যের কথায়, ভোটে হেরে যাওয়ার ভয়ে কমিশনের কাছে তৃণমূলই এই অভিযোগ জানিয়েছে। কিন্তু তাঁরাই বহুদিন ধরে ইটাহার বাস টার্মিনাসে সরকারি ভবনে দলের কার্যালয় খুলে বসে রয়েছে। পাল্টা সরব হয়েছে তৃণমূলও।

ইটাহার ব্লক তৃণমূল সভাপতি কার্তিক দাস এই প্রসঙ্গে বলেন, কে বা কারা পোস্টার খুলেছে সেই বিষয়ে আমরা কিছু জানি না। নির্বাচন কমিশন সেটা দেখবে। তবে আসন্ন ভোটে আমরাই জয়ী হব।

advertisement

জানা যাচ্ছে, বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সদস্যরা ইটাহার চৌরাস্তা মোড় সংলগ্ন অঞ্চলে অমল আচার্যের নামের দু’টি পোস্টার খুলে নেন। তাঁদের দাবি, কমিশনের পোর্টালে অভিযোগ এসেছে, দলীয়ভাবে নাম ঘোষণার আগেই প্রার্থীর নামে পোস্টার দেওয়া হয়েছে। এরপরেই সেগুলি খুলে নেওয়া হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
'ভাঙা ঘরেই সুখে আছি', ফুটো ছাদ, ভাঙা দরজা, এই ঘর থেকেই ভোটের লড়াই বিজেপি প্রার্থীর!
আরও দেখুন

প্রসঙ্গত, বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতির পারদ ঊর্ধ্বমুখী। সেই আবহে ইটাহারে নাম ঘোষণার আগেই কংগ্রেস প্রার্থীর নামে পোস্টার দেওয়া নিয়ে উত্তেজনা ছড়াল। দুই দলের মধ্যে শুরু হয়েছে তরজা।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: নাম ঘোষণার আগেই প্রার্থীর নামে ব্যানার! অভিযোগ পেয়ে নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ, ইটাহারে শুরু রাজনৈতিক তরজা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল