TRENDING:

BJP Candidate: 'ভাঙা ঘরেই সুখে আছি', ফুটো ছাদ, ভাঙা দরজা, এই ঘর থেকেই ভোটের লড়াই বিজেপি প্রার্থীর!

Last Updated:

BJP Candidate: বাংলার ভোটের আগে প্রার্থীদের নিয়ে আলোচনা অব্যাহত। এরই মধ্যে আলোচনায় ময়নাগুড়ির এক বিজেপি প্রার্থী। কেন তাঁকে নিয়ে এত আলোচনা জানেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: ভাঙা বাড়িতে থেকে মানুষের পাশে থাকার লড়াই! ভোটে ভরসা একমাত্র ভোলেবাবা! জলপাইগুড়ির ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী লড়াইয়ে এক ব্যতিক্রমী ছবি উঠে এসেছে। ঝাঁ চকচকে প্রচার, বড় বড় প্রতিশ্রুতি বা বিলাসবহুল জীবনযাপনের বিপরীতে একেবারেই সাধারণ জীবন কাটাচ্ছেন বিদায়ী বিজেপি বিধায়ক তথা এবারের প্রার্থী কৌশিক রায়। ময়নাগুড়ির এক ভাঙাচোরা বাড়িতেই দিন কাটে তাঁর।
advertisement

টিনের চাল ফুটো বৃষ্টি নামলেই ঘরের ভেতরে জল ঢুকে পড়ে। সেই জল পড়াকেও তিনি ভোলেবাবার আশীর্বাদ বলে অভিহিত করেন। দরজাও ভাঙা। সেই ছোট্ট খুপড়ি ঘরেই স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে থাকেন কৌশিক, যিনি পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। একজন বিধায়কের এমন সাধারণ জীবনযাপন অনেকের কাছেই বিস্ময়ের। তবে এই অভাবের মধ্যেও রয়েছে দৃঢ়তা ও আদর্শের গল্প। কৌশিকের স্ত্রী সোনি রায় স্পষ্ট জানিয়েছেন, “ভাঙা ঘরেই আমরা সুখে আছি। কিন্তু কোনওদিন দুর্নীতির পথে হাঁটব না।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'ভাঙা ঘরেই সুখে আছি', ফুটো ছাদ, ভাঙা দরজা, এই ঘর থেকেই ভোটের লড়াই বিজেপি প্রার্থীর!
আরও দেখুন

তাঁর কথায় উঠে আসে এক ধরনের আত্মসম্মান ও বিশ্বাস—যা আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে বিরল বলেই মনে করছেন অনেকেই।পরিবারের দাবি, রাজনীতিতে থেকেও নীতির সঙ্গে আপস করেননি কৌশিক। তাই আর্থিক স্বচ্ছলতা না থাকলেও আত্মসম্মান অটুট রয়েছে। তাঁদের মতে, এই লড়াই শুধুমাত্র ভোটের নয় এটি নীতি বনাম অনীতির লড়াই, ধর্ম বনাম অধর্মের লড়াই। এই ছবি ইতিমধ্যেই এলাকায় চর্চার বিষয় হয়ে উঠেছে। কেউ এটিকে সরলতা ও সততার প্রতীক হিসেবে দেখছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন একজন জনপ্রতিনিধিরই এমন অবস্থা ? সাধারণ মানুষের উন্নয়ন কি হবে? ভোটের ময়দানে ফল যা-ই হোক, কৌশিক রায়ের এই জীবনযাপন যে এক অন্যরকম বার্তা দিচ্ছে তা নিয়ে কোনও সন্দেহ নেই!

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
BJP Candidate: 'ভাঙা ঘরেই সুখে আছি', ফুটো ছাদ, ভাঙা দরজা, এই ঘর থেকেই ভোটের লড়াই বিজেপি প্রার্থীর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল