TRENDING:

East Bardhaman News: গোবিন্দভোগের সাফল্যে মন ভরলেও, ভরছে না পকেট! গর্বের সঙ্গেই বর্ধমানের চাষিদের গলায় আক্ষেপের সুর, জানালেন একাধিক কারণ

Last Updated:

East Bardhaman News: সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের তরফে ‘হেরিটেজ’ তকমা পেয়েছে বাংলার গোবিন্দভোগ, কনকচূড় ও তুলাইপঞ্জি চাল। এতে আনন্দ হলেও পূর্ব বর্ধমানের চাষিদের একাংশের গলায় আক্ষেপের সুর। তাঁরা কী বলছেন দেখুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়না, সায়নী সরকারঃ রাজ্যের মুকুটে নয়া পালক। আগেই জিআই ট্যাগ পেয়েছিল সুগন্ধি গোবিন্দভোগ। এবার রাষ্ট্রপুঞ্জের ‘হেরিটেজ’ তকমা পেয়েছে গোবিন্দভোগ সহ তিন চাল। বুধবার সমাজমাধ্যমে এই সুখবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সুগন্ধি গোবিন্দভোগ, কনকচূড় ও তুলাইপঞ্জি চালের সুখ্যাতি এবার বিশ্বদরবারে পৌঁছে গিয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের ‘শস্যগোলা’ হিসেবে পরিচিত পূর্ব বর্ধমান। এই জেলা থেকে প্রতি বছর প্রায় ২৫-৩০ হাজার মেট্রিক টন গোবিন্দভোগ চাল বিদেশে রফতানি হয়।
advertisement

জেলার অন্যান্য জায়গার তুলনায় খণ্ডঘোষ ও রায়না এলাকায় ব্যাপকভাবে গোবিন্দভোগ সহ সুগন্ধি ধানের চাষ হয়। ফলে রাষ্ট্রপুঞ্জের খাদ্য ও কৃষি সংগঠনের তরফে খাদ্য ও সংস্কৃতির ‘হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি মেলায় খুশি পূর্ব বর্ধমান জেলার রায়না ও খণ্ডঘোষ এলাকার চাষিরা।

আরও পড়ুনঃ বিলুপ্তির পথে কাটোয়ার গৌরবময় ঐতিহ্য! জং ধরা বগিতে হারাচ্ছে ইতিহাস, অবহেলায় পড়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজরিত ছোট লাইন

advertisement

গত বুধবার সমাজমাধ্যমে পোস্ট করে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গের সুগন্ধি গোবিন্দভোগ, তুলাইপাঞ্জি এবং কনকচূড় চাল খাদ্য-সংস্কৃতির ‘হেরিটেজ’ তকমা পেয়েছে। সেই সঙ্গেই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে রাজ্য সরকারের আন্তর্বিভাগীয় প্রকল্প ‘মাটির সৃষ্টি’। এই খবরের পর পূর্ব বর্ধমানের চাষিরা খুশি হলেও তাঁদের একাংশের গলায় খানিক আক্ষেপের সুরও শোনা গিয়েছে।

View More

তাঁদের অভিযোগ, চাপানে ভর্তুকি নেই, জল কিনে চাষ করতে হয়। এদিকে মূল্যবৃদ্ধির কারণে দিন দিন বাড়ছে শ্রমিকদের মজুরি। এর মধ্যে গত বছর বন্যার ফলে দু’বার বীজ রোপন করতে হয়েছে। ফলে চাষ ভাল হলেও লাভ খুবই কম থাকে। এক কৃষক বলেন, চাষি তো চাষ করে, লাভ পায় ব্যবসায়ীরা। তবে হেরিটেজ তকমা পাওয়ার পর যদি বাইরে রফতানির পরিমাণ আরও বাড়ে তাহলে চাষিরা একটু লাভের মুখ দেখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

advertisement

ড্রিস্টিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশন ও বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মালেক জানান, এই জেলা থেকে ২৫ হাজার মেট্রিক টন গোবিন্দভোগ চাল রফতানি হয়। আগেই এই চাল জিআই তকমা পেয়েছে। তবে এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেল। এতে আন্তর্জাতিক বাজারে চাহিদা আরও বাড়বে ফলে কৃষকরা উৎসাহিত হবেন।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নাজমুলের এক ডাকেই সাড়া দেয় ৩০০০ পায়রা! সাগরদিঘীর বুকে অন্যরকম ছবি, দেখতে ভিড় জমান অনেকেই
আরও দেখুন

জিআই তকমার পর এই আন্তর্জাতিক স্বীকৃতি রাজ্যের কৃষি রফতানির মানচিত্রে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। বিশ্বজোড়া এই স্বীকৃতির সুফল কি প্রান্তিক কৃষকরা সরাসরি পাবেন নাকি নানা সমস্যার মধ্যেও কষ্ট করেই টিকিয়ে রাখতে হবে তাঁদের এই ঐতিহ্য? সেটাই এখন দেখার।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: গোবিন্দভোগের সাফল্যে মন ভরলেও, ভরছে না পকেট! গর্বের সঙ্গেই বর্ধমানের চাষিদের গলায় আক্ষেপের সুর, জানালেন একাধিক কারণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল