TRENDING:

LPG Crisis: দেশজুড়ে রান্নার গ্যাসের হাহাকার! দ্বি'গুণ দাম হাঁকাচ্ছে ডিলাররা, বন্ধ হওয়ার মুখে শহরের একের পর এক হোটেল-রেস্তোরাঁ

Last Updated:

LPG Crisis: মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে দেশজুড়ে রান্নার গ্যাসের হাহাকার। আলিপুরদুয়ারে ১৮০০ টাকার বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডার বিক্রি হচ্ছে ২৫০০-২৬০০ টাকায়। পর্যটনের জেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন ব্যবসায়ীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধ পরিস্থিতির মাঝে দেশজুড়ে রান্নার গ্যাস (LPG) নিয়ে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। দাম বেড়েছে রান্নার গ্যাসের। আলিপুরদুয়ারে ১৮০০ টাকার বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডার বিক্রি হচ্ছে ২৫০০-২৬০০ টাকায়। দাম বাড়লেও গ্যাসের জোগান নেই। হোটেল, রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার পথে ব্যবসায়ীরা। পর্যটনের জেলায় মুখ থুবড়ে পড়েছে হোটেল ও রেস্তোরাঁ ব্যবসা।
বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধি
বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধি
advertisement

১৮০০ টাকার সিলিন্ডার উঠেছে ২৫০০ টাকায়। তবুও গ্যাস মিলছে না গ্যাস। বাধ্য হয়ে খাবারের মেনুতে কাটছাট করছে হোটেল মালিকেরা। আগে যে হোটেলে ১৫ থেকে ১৬ পদের রান্না হত, সেখানে এখন ১০টির কম পদ রান্না হচ্ছে। রান্নার গ্যাসের জোগান না থাকলে হোটেল খোলা রাখা সম্ভব নয় বলে জানাচ্ছেন শহরের হোটেল মালিকরা। সমস্যায় পড়েছেন ফাস্ট ফুড ও রেস্তোরাঁ মালিকরাও। হোটেল, রেস্তোরাঁ ও ফাস্ট ফুড ব্যবসার সঙ্গে যুক্ত কয়েক হাজার ব্যবসায়ী গ্যাসের জোগান না থাকায় জীবন ও জীবিকার সমস্যায় পড়ে গিয়েছেন। অনেকেই ব্যবসা বন্ধ করার কথা ভাবছেন।

advertisement

আরও পড়ুনঃ ঘাটালে সিমেন্টের বদলে মাটি মিশিয়ে ড্রেন নির্মাণ! কয়েক ঘণ্টার মধ্যেই ধসে গেল, কড়াই-কোদাল ফেলে পড়িমরি করে পালালেন ঠিকাকর্মীরা

গ্যাস সার্ভিস সেন্টার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শুধু হাসপাতাল ও কলেজে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডার বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যত্র এই সিলিন্ডার বিতরণ করতে বারণ করা হয়েছে। সেই কারণে কমার্শিয়াল সিলিন্ডার নিয়ে সমস্যা দেখা দিয়েছে।

advertisement

আলিপুরদুয়ার গ্যাস সার্ভিস সেন্টারের কর্ণধার সুজিত সাহা বলেন, “শুধু কলেজ ও হাসপাতালগুলোতেই কমার্শিয়াল সিলিন্ডার সাপ্লাই দেওয়ার নির্দেশ রয়েছে। সেই কারণে সর্বত্র আমরা কমার্শিয়াল সিলিন্ডার দিতে পারছি না। যার জেরে কিছুটা সমস্যা তৈরি হয়েছে। কিন্তু আমাদের কিছু করার নেই। উপর মহলের নির্দেশ মতোই আমাদের চলতে হবে।’

আরও পড়ুনঃ বহরমপুরে ‘স্কাই ওয়াচিং’এর চমক! টেলিস্কোপে রাতের আকাশের রহস্য উদঘাটন, গ্রহ-নক্ষত্র খুঁটিয়ে দেখল পড়ুয়ারা

advertisement

আলিপুরদুয়ার শহরের থানা রোডে এক নামকরা হোটেল রয়েছে। দিনভর ক্রেতার ভিড় লেগেই থাকে। অথচ গ্যাসের জোগাড় না পেয়ে জনপ্রিয় এই হোটেল বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন মালিক দেবব্রত চট্যোপাধ্যায়। তিনি বলেন, ‘প্রথমত, গ্যাসের দাম বেড়েছে। দ্বিতীয়ত, গ্যাস পাওয়াও যাচ্ছে না। গ্যাসের দাম বাড়ার ফলে খাবারের দাম বাড়ানোর মতো অবস্থায় নেই। দাম বাড়ালে ক্রেতারা অভিযোগ করছেন। আমাদের প্রতিদিন কমার্শিয়াল গ্যাসের দুটো সিলিন্ডার লাগে। আমরা সেই সিলিন্ডার পাচ্ছি না। ইতিমধ্যে ৮ পদ রান্না কমিয়ে দিয়েছি। এভাবে ব্যবসা চালাতে পারবো না। আমার পরিবার কীভাবে চলবে? আমাদের হোটেলের কর্মীদেরই বা কী হবে ভেবে কুল পাচ্ছি না। এই পরিস্থিতি স্বাভাবিক করা খুব দরকার।’

advertisement

শহরের বেশ নাম করা ধাবা কুক্কুস ধাবা। এই ধাবার মালিক অভিজিৎ দাস বলেন, ‘গোটা পরিস্থিতিটাই বিগড়ে গিয়েছে। গ্যাস পাচ্ছি না। পদ কমিয়ে দিয়েছি। কম পদ মানুষের পছন্দ হচ্ছে না। ব্যবসায় ক্ষতি হচ্ছে। সরকার কী করতে চাইছে কিছুই বুঝতে পারছি না। এভাবে ধাবা চালাতে পারবো না।’

সেরা ভিডিও

আরও দেখুন
কালচিনি ব্লকে ভয়াবহ কাণ্ড! রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ স্থানীয়দের
আরও দেখুন

বাণিজ্যিক রান্নার গ্যাসের জোগান কমে যাওয়ায় চারিদিকে ত্রাহি ত্রাহি রব উঠেছে। এই পরিস্থিতি কবে স্বাভাবিক হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন হাজার হাজার হোটেল, রেস্তোরাঁ ও ফাস্টফুড ব্যবসায়ীরা।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
LPG Crisis: দেশজুড়ে রান্নার গ্যাসের হাহাকার! দ্বি'গুণ দাম হাঁকাচ্ছে ডিলাররা, বন্ধ হওয়ার মুখে শহরের একের পর এক হোটেল-রেস্তোরাঁ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল