advertisement

Skywatching: বহরমপুরে 'স্কাই ওয়াচিং'এর চমক! টেলিস্কোপে রাতের আকাশের রহস্য উদঘাটন, গ্রহ-নক্ষত্র খুঁটিয়ে দেখল পড়ুয়ারা

Last Updated:

Murshidabad Skywatching: পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ৪০'তম বর্ষ উদযাপনে বহরমপুরে স্কাই ওয়াচিং-এর আয়োজন। টেলিস্কোপের মাধ্যমে গ্রহ, নক্ষত্র, তারা-সহ রাতের আকাশের নানা বিস্ময় কাছ থেকে দেখার সুযোগ পেয়ে আপ্লুত পড়ুয়ারা।

+
বহরমপুরে

বহরমপুরে স্কাই ওয়াচিং

বহরমপুর, মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: বহরমপুরে এবার এক অভিনব উদ্যোগ গ্রহণ। বহরমপুর গার্লস মহাকালী পাঠশালাতে মধ্য বহরমপুর বিজ্ঞান চক্রের উদ্যোগে আকাশ পর্যবেক্ষণ করা হল। আকাশের তারা, গ্রহ, উপগ্রহ-সহ আকাশ চেনানো হল ছাত্রী ও সাধারণ মানুষদের।
শুধু পুঁথিগত বিদ্যা নয়। এবার আকাশ পর্যবেক্ষণ করল খুদেরা। মূলত বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ৪০’তম বর্ষ উদযাপনে বহরমপুরে বিশেষ উদ্যোগ। আকাশের রহস্যকে কাছ থেকে দেখার সুযোগ করে দিতে শতাধিক স্কুল ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মধ্য বহরমপুর বিজ্ঞানচক্রের উদ্যোগে ‘স্কাই ওয়াচিং’ নামক এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়।
advertisement
আরও পড়ুনঃ পড়ুয়াদের সুপ্ত প্রতিভা উন্মোচনে হাওড়ায় ট্যালেন্ট হান্ট! অংশগ্রহণকারীর সংখ্যা ১১ হাজার, শিক্ষার মান ও মেধার উন্নয়নে পঞ্চায়েতের উদ্যোগ
মুর্শিদাবাদের বহরমপুর শহরে মহাকালী পাঠশালা স্কুল সংলগ্ন একটি বহুতলে এই কর্মশালার আয়োজন করা হয়। আয়োজকরা জানিয়েছেন, টেলিস্কোপের মাধ্যমে আকাশের বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানের বস্তু, গ্রহ, নক্ষত্র-সহ রাতের আকাশের নানা বিস্ময় কাছ থেকে দেখার সুযোগ পেয়ে বেশ আপ্লুত পড়ুয়ারা। পাশাপাশি উপস্থিত বিজ্ঞানকর্মী ও অধ্যাপকেরা আকাশের বিভিন্ন ঘটনা ও জ্যোতির্বিজ্ঞানের নানা বিষয় তুলে ধরে খোলা আকাশের নিচে ছাত্রীদের সামনে আলোচনা করেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ নারী শিক্ষার প্রসারে অনন্য ভাবনা, পুরুলিয়ায় বিদ্যাসাগর অনুপ্রাণিত বিদ্যাসাগর মেলার আয়োজন, ছাত্রীদের গবেষণা তাক লাগালো
বিজ্ঞান মঞ্চের সদস্যরা জানিয়েছেন, ‘আমরা অনেকেই জ্যোতিষের কাছে ছুটি আমাদের গ্রহের অবস্থান জানতে। কিন্তু আমরা যদি রাতের আকাশ দেখি তাহলেই তারা, গ্রহ, উপগ্রহ, জানতে পারি। তাই ছাত্রীদের সঙ্গে আকাশের তারা, গ্রহর পরিচয় করানোর জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আয়োজকদের মতে, বিজ্ঞানকে সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে জ্যোতির্বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞানপ্রেমী ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ সবাইকে এই আকাশ পর্যবেক্ষণ কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল বলেই জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Skywatching: বহরমপুরে 'স্কাই ওয়াচিং'এর চমক! টেলিস্কোপে রাতের আকাশের রহস্য উদঘাটন, গ্রহ-নক্ষত্র খুঁটিয়ে দেখল পড়ুয়ারা
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement