TRENDING:

Draupadi Murmu on Mamata Banerjee: 'মমতা দিদি হয়তো আমার উপরে রাগ করেছেন!' প্রশাসনের ভূমিকায় ক্ষোভ, শিলিগুড়িতে বিস্ফোরক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

Last Updated:

রাষ্ট্রপতি যে অনুষ্ঠানে হাজির ছিলেন, সেটি প্রথমে শিলিগুড়ির বিধাননগরে হওয়ার কথা ছিল৷ কিন্তু পরে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রায় ২৫ কিলোমিটার দূরে গোঁসাইপুরে৷

advertisement
বিশ্বজিৎ মিশ্র, শিলিগুড়ি: শিলিগুড়িতে আদিবাসীদের একটি অনুষ্ঠানে হাজির হয়ে রাজ্য প্রশাসনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷ শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যেও অভিমানের সুর ধরা পড়েছে রাষ্ট্রপতির গলায়৷ অনুষ্ঠানের আয়োজনকে কেন্দ্র করে পরোক্ষে প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছেন দ্রৌপদী মুর্মু৷ তিনি রাজ্যে এলেও তিনি কেন মুখ্যমন্ত্রী বা রাজ্যের কোনও মন্ত্রী অনুপস্থিত থাকলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন রাষ্ট্রপতি৷ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, হয়তো মমতা দিদি আমার উপরে রাগ করেছেন৷
মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের ভূমিকায় অসন্তোষের সুর রাষ্ট্রপতির গলায়৷
মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের ভূমিকায় অসন্তোষের সুর রাষ্ট্রপতির গলায়৷
advertisement

এ দিন শিলিগুড়ির কাছে গোঁসাইপুরে আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷ যদিও এই অনুষ্ঠানের আয়োজনকে কেন্দ্র করে প্রথম থেকেই প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ তুলেছেন অনুষ্ঠানের উদ্যোক্তারা৷ তাঁদের মূল অভিযোগ, প্রথমে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল শিলিগুড়ির বিধাননগরে৷ কিন্তু ছোট জায়গার অজুহাতে অনুষ্ঠানের আয়োজন করা হয় বিধাননগর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে বাগডোগরা বিমানবন্দরের কাছে গোঁসাইপুরে৷ শুধু তাই নয়, অনুষ্ঠানে মঞ্চ সাজানো থেকে শুরু করে মঞ্চ ঠিক মোত না সাজানো, শৌচালয়ের অব্যবস্থার মতো অভিযোগও তোলেন তাঁরা৷ এ দিন রাষ্ট্রপতি অনুষ্ঠানস্থলে পৌঁছলে তাঁর সামনেই এই সমস্ত অভিযোগ তুলে সরব হন অনুষ্ঠানের উদ্যোক্তারা৷

advertisement

আরও অভিযোগ, রাষ্ট্রপতি হাজির থাকলেও এ দিন অনুষ্ঠান স্থলে সেভাবে প্রশাসনিক কর্তাদের দেখা যায়নি৷ কোনও মন্ত্রী নয়, রাষ্ট্রপতিকে বিমানবন্দরে স্বাগত জানাতে হাজির ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব৷

আরও পড়ুন: যুবসাথীর ১৫০০ টাকা অ্যাকাউন্টে ঢুকবে কবে থেকে…? বড় ঘোষণা মমতার, খেতমজুর প্রকল্পের টাকা নিয়েও এল আপডেট

গোঁসাইপুরের অনুষ্ঠান স্থল থেকেই আচমকা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিধাননগরে চলে যান৷ প্রথমে সেখানেই অনুষ্ঠান হওয়ার কথা ছিল৷ সেখানে পৌঁছেই রাষ্ট্রপতি প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন৷ দ্রৌপদী মুর্মু বলেন, ‘আজ আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের সম্মেলন ছিল৷ এখানে এসে আমি দেখলাম এত বড় মাঠ ছিল৷ এখানেই অনুষ্ঠান হতে পারত৷ জানি না প্রশাসনের মনে কী হল৷ আমি তো সহজেই এখানে এসেছি৷ কিন্তু প্রশাসন নাকি বলেছে এখানে ভিড় হয়ে যাবে৷ কিন্তু আমি তো দেখছি এখানে ৫ লক্ষ লোকেরও জমায়েত হতে পারবে৷ এখানকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্তরা তো খুবই বুদ্ধিমান৷ জানি না কেন এখানে অনুষ্ঠান করতে দিল না৷ যেখানে অনুষ্ঠান করা হচ্ছে সেখানে সাঁওতালরা সবাই যেতে পারবেন না৷ আমার মনে হল, এখানকার ভাইবোনরা সবাই অনুষ্ঠানে যেতে পারবেন না৷ তাই ভাবলাম আমিই আপনাদের কাছে আসি৷ আপানারা কেমন করে থাকেন, দেখে আসি৷’

advertisement

এখানেই না থেমে রাষ্ট্রপতি আরও বলেন, ‘হয়তো প্রশাসন ভেবেছিল ওখানে কেউ যেতে পারবেন না৷ তাই রাষ্ট্রপতি এসে ফাঁকা জায়গায় অনুষ্ঠান করেই ফিরে যাবেন৷ সবকিছু দেখে আমি খুবই দুঃখিত৷ জানি না প্রশাসনের মনে কী ছিল৷ সাধারণত রীতি অনুযায়ী রাষ্ট্রপতি এলে মুখ্যমন্ত্রী, রাজ্যের মন্ত্রীদের উপস্থিত থাকার কথা৷ কিন্তু মুখ্যমন্ত্রী ম্যাডাম তো আসেননি৷ আর রাজ্যপাল তো বদলই হয়ে গিয়েছেন৷ কিন্তু আগে থেকে অনুষ্ঠান ঠিক ছিল বলে আমি চলে আসলাম৷ দু মিনিটের মধ্যে আপনারা হাজারে হাজারে মানুষ এখানে এসেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ৷ সবাই মিলেমিশে থাকুন৷ এটা সবার দেশ৷ আমাদের পূর্বপুরুষরা এটাই শিখিয়েছেন৷’

advertisement

এর পরই সরাসরি মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও অভিমানের সুর শোনা যায় রাষ্ট্রপতির গলায়৷ দ্রৌপদী মুর্মু বলেন, ‘প্রশাসন বলেছিল এখানে নাকি খুব ঘিঞ্জি এলাকা৷ আমি ভাবলাম দেখেই আসি কতটা ঘিঞ্জি জায়গা৷ তাহলে রাজ্য সরকারকে বলে আরও জায়গার ব্যবস্থা করব৷ কিন্তু এখানে তো এমনিতেই এত বড় জায়গা রয়েছে৷ জানি না, আমি তো বাংলারও মেয়ে৷ কিন্তু আমাকে তো এখানে আসতেই দেন না৷ মমতাদিদি আমারও ছোট বোন৷ জানি না, হয়তো আমার উপরে কোনও কারণে রাগ করেছেন৷ যাই হোক, আমার কোনও অভিযোগ নেই৷ উনিও ভাল থাকুক৷ আপনারাও ভাল থাকবেন৷’

সেরা ভিডিও

আরও দেখুন
মোমের মতো গলবে মেদ...! 'জুম্বা' ডান্স করলেই ৭ দিনে কমবে কেজি কেজি ওজন, শরীর থাকবে চাঙ্গা
আরও দেখুন

যদিও রাষ্ট্রপতির অভিযোগকে মানতে চাননি রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা৷ তিনি বলেন, মুখ্যমন্ত্রীর আমলেই রাজ্যে আদিবাসী সমাজের সবথেকে বেশি উন্নতি হয়েছে৷ অলচিকি ভাষায় আমরা পড়াশোনা করতে পারছি৷ আমি রাষ্ট্রপতিকে বলব রাজ্যের দাবি মেনে আপনি সারি আর সারনা ধর্মকে মান্যতা দেওয়ার ব্যবস্থা করুন৷ আর গৌতম দেব তো প্রশাসনিক পদেই রয়েছেন৷ তাহলে উনি রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে গেলে অসুবিধা কোথায়?

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দার্জিলিং/
Draupadi Murmu on Mamata Banerjee: 'মমতা দিদি হয়তো আমার উপরে রাগ করেছেন!' প্রশাসনের ভূমিকায় ক্ষোভ, শিলিগুড়িতে বিস্ফোরক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল