যুবসাথীর ১৫০০ টাকা অ্যাকাউন্টে ঢুকবে কবে থেকে...? বড় ঘোষণা মমতার, খেতমজুর প্রকল্পের টাকা নিয়েও এল আপডেট
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
West Bengal Yuva Sathi Scheme: বিরাট সুখবর! পয়লা এপ্রিল নয়, যুবসাথীর ১৫০০ টাকা, খেতমজুর প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকবে কবে? বড় ঘোষণা করে দিলেন মমতা
advertisement
advertisement
advertisement
মমতা এদিন স্পষ্ট করে দিলেন, আজ থেকেই যুবসাথীর টাকা অ্যাকাউন্ট-এ ঢোকা শুরু করছে। মমতা এদিন বলেন, "দুটো প্রোগ্রাম এনেছিলাম। বাজেটে যুবসাথী আর খেত মজদুর। এই খেত মজদুর প্রকল্পে যাতে যাঁদের এক কাঠা জমি আছে তাঁরাও টাকা পান সেদিকে খেয়াল রাখা হয়েছে। ভাগচাষীতে তাঁরা পেতেন না। তাঁদেরও ৪০০০ টাকা করে দেওয়া হবে।
advertisement
মমতা বলেন, "যুবসাথীতে ১৫০০ টাকা করে দেওয়া হবে। আগে এই টাকা পয়লা এপ্রিল থেকে দেওয়ার কথা ছিল। আন্তর্জাতিক নারী দিবস কাল। আর আজ থেকেই টাকা পাঠানো শুরু হবে। ২১-৪০ বছর অবধি যুবরা এই টাকা পেতে শুরু করবেন শীঘ্রই। বাকি স্কলারশিপ ধরছি না। এক কোটি আবেদন এসেছে। বেকারত্ব অনেক কমে গিয়েছে। আমরা চাই আরও ছেলে মেয়ে দাঁড়িয়ে থাকুক।"








