নদিয়ার কল্যাণী বিধানসভার সিপিআইএম প্রার্থী সবুজ দাস। শনিবার সন্ধ্যায় এক রোগীর পরিজনরা “O” নেগেটিভ রক্তের জন্য ছোটাছুটি করছেন। খবর এসে পৌঁছায় কল্যাণী বিধানসভা সিপিআইএম প্রার্থী সবুজ দাসের কাছে। ওই সময় প্রচার করছিলেন সবুজ দাস।
advertisement
খবর পেয়েই প্রচার ফেলে ছুটে যান কল্যাণী জে এন এম হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে। সেখানেই এক ইউনিট রক্তদান করে আবার প্রচারে ফিরে যান প্রার্থী। যদিও সবুজ দাসের দাবি, এটার সঙ্গে ভোটের প্রচারের কোনও সম্পর্ক নেই।
আরও পড়ুন: ট্রেনের টিকিট বাতিলের নিয়মে বড়সড় বদল, কনফার্ম টিকিট বাতিল করলে এখন…! যাত্রীরা জানুন
advertisement
কারণ সারা বছর তিনি এই কাজে যুক্ত থাকেন। নিয়মিত রক্তদান করেন। যেহেতু O নেগেটিভ গ্রুপের রক্ত তাঁর। তাই ব্লাড ব্যাঙ্গে এসে সরাসরি রক্তদান করেন। রক্ত পেয়ে খানিকটা স্বস্তি পান রোগীর পরিজনরা।
রঞ্জিত সরকার
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 29, 2026 10:25 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
CPIM: প্রচার ফেলেই আচমকা হাসপাতালে ছুটলেন কল্যাণীর সিপিআইএম প্রার্থী সবুজ, কেন?
