TRENDING:

Cooch Behar News: ১৫ বছরের যন্ত্রণা থেকে মুক্তি চাই! বেহাল রাস্তা পাকা করার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ, সরগরম কোচবিহার

Last Updated:

Cooch Behar News: প্রায় দেড় দশক ধরে রাস্তার হাল বেহাল। ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে এবার কোচবিহারে রাস্তায় বাশ বেঁধে পথ আটকে বিক্ষোভে নামলেন স্থানীয়রা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাথাভাঙা, কোচবিহার, রাজেশ দাশঃ দীর্ঘদিনের বেহাল রাস্তা পাকা করতে হবে! এই দাবিতে এবার রাস্তায় বাশ বেঁধে পথ আটকে বিক্ষোভে নামলেন স্থানীয়রা। কোচবিহারের মাথাভাঙা ১ ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের চোঙ্গার খাতা খাগড়িবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে।
রাস্তা আটকে বিক্ষোভ
রাস্তা আটকে বিক্ষোভ
advertisement

অভিযোগ, প্রায় ১৫ বছর ধরে এই রাস্তা সংস্কারের দাবি জানিয়েও কাজ হয়নি। এদিকে রাস্তা সংস্কার না করায় ভোগান্তির শিকার হচ্ছেন এলাকার বহু মানুষ। এই বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ। তাই বাধ্য হয়ে অবরোধে শামিল হলেন গ্রামবাসীরা। যদিও পরবর্তীতে পুলিশের আশ্বাসে প্রায় ১ ঘণ্টা পর অবরোধ তুলে নেন তাঁরা।

advertisement

আরও পড়ুনঃ বাঁকুড়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! পুড়ে ছাই হয়ে গেল আস্ত ট্রাক্টর-ডাম্পার, আঁচ এসে পড়ল দোতলা বাড়িতেও

এই বিষয়ে ভাস্কর কার্জি নামে এক গ্রামবাসী বলেন, “বিগত ১০-১৫ বছর ধরে এই রাস্তার কোনও কাজ হয়নি। তাই রাস্তার কাজের দাবিতে এই বিক্ষোভ করা হচ্ছে। রাস্তা সারানোর বিষয়ে জনপ্রতিনিধিদের একাধিকবার বলা হলেও কেউ কোনও কর্ণপাত করেননি”।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এই চাষেই জমিতে কমছে নুনের ভাগ! সুন্দরবনে  ফলছে কাপাস তুলো
আরও দেখুন

মঞ্জু রায় নামে আরেক গ্রামবাসীর মুখেও শোনা যায় একই কথা। তিনি বলেন, “এই রাস্তার কোনও কাজ হয় না। দীর্ঘদিন ধরে একই অবস্থায় রয়েছে। বর্ষাকালে প্রচণ্ড অসুবিধা হয়। বাচ্চাদের এক হাঁটু জল পেরিয়ে স্কুলে যেতে হয়। রাস্তা জলে ভরে যায়। যাতায়াত করতে সমস্যা হয়। এইসব কারণেই আমরা এই পথ অবরোধ করছি।”

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Cooch Behar News: ১৫ বছরের যন্ত্রণা থেকে মুক্তি চাই! বেহাল রাস্তা পাকা করার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ, সরগরম কোচবিহার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল