TRENDING:

North 24 Pargana : বেকারত্ব বড় সমস্যা, সঙ্গে স্বচ্ছ প্রশাসনের দাবি! নৈহাটির ভোট ময়দানে বঙ্কিমচন্দ্রের পরিবারের সদস্য

Last Updated:

Assemblt Election 2026 : ২০২৬ ভোটের উত্তাপ চড়তে শুরু করেছে রাজ্য়জুড়ে। এরই মধ্যে চমক নৈহাটিতে। বেকারত্ব ও স্বচ্ছ প্রশাসন ইস্যুকে সামনে রেখেই নৈহাটির ভোট ময়দানে বঙ্কিমচন্দ্রের পরিবারের সদস্য

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায় : বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সেই আবহেই নৈহাটি বিধানসভা কেন্দ্রে এবার বড় চমক দিয়েছে বিজেপি। সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-এর পরিবারের সদস্য সুমিত্র চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে গেরুয়া শিবির।
advertisement

ফলে এই কেন্দ্রে এবারের লড়াই ঘিরে রাজনৈতিক উত্তাপ অনেকাংশেই বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল। দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই প্রচারে নেমে পড়েছেন সুমিত্র চট্টোপাধ্যায়। জয়ের ব্যাপারে তিনি যথেষ্ট আশাবাদী বলেই জানিয়েছেন।

শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এবং বেকারত্বকে মূল ইস্যু করে সাধারণ মানুষের কাছে পৌঁছতে চান তিনি। পাশাপাশি, উন্নয়নের প্রতিশ্রুতি এবং স্বচ্ছ ও নিরপেক্ষ প্রশাসন গড়ে তোলার আশ্বাসও দিচ্ছেন এই বিজেপি প্রার্থী। বেকারত্ব নিয়েও সুর চড়িয়েছেন তিনি। সুমিত্র চট্টোপাধ্যায় জানান, দীর্ঘদিন কর্মসূত্রে বাইরে থাকলেও প্রতিবছরই বাড়ির পুজোর সময় নৈহাটিতে আসেন তিনি।

advertisement

আরও পড়ুন- প্রশাসনিক রদবদলে রঙ্গমঞ্চ! একই দিনে দু’বার জেলাশাসক বদল আলিপুরদুয়ারে, তাজ্জব সকলে

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লোকসভায় হার, বিধানসভায় জয়! তৃণমূলের 'ডেভিড'-এই আস্থা! জেলায় ঢুকতেই প্রচার শুরু অপূর্ব সরকারের
আরও দেখুন

সেই সূত্রেই এলাকার মানুষের সমস্যার সঙ্গে কিছুটা হলেও পরিচিত হয়েছেন বলে দাবি তাঁর। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এবারের নির্বাচনে মানুষের আস্থা অর্জন করতে চান তিনি। একের পর এক ইস্যুতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। এখন দেখার, ঐতিহ্য ও আবেগকে হাতিয়ার করে নির্বাচনী ময়দানে নেমে বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায় কতটা মানুষের সমর্থন আদায় করতে পারেন এবং শাসক দলের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম হন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Pargana : বেকারত্ব বড় সমস্যা, সঙ্গে স্বচ্ছ প্রশাসনের দাবি! নৈহাটির ভোট ময়দানে বঙ্কিমচন্দ্রের পরিবারের সদস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল