South 24 Parganas News:সাতসকালে ভয়ঙ্কর দৃশ্য,রাস্তার ধারে পড়ে যুবকের রক্তাক্ত দেহ, বজবজ থানা এলাকায় চাঞ্চল্য
- Published by:Rukmini Mazumder
Last Updated:
রাস্তার ধারে যুবকের রক্তাক্ত দেহ! সকাল সকাল আতঙ্ক ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার অন্তর্গত উত্তর রায়পুরের বেলতলায়। ঠিক কী কারণে খুন? তদন্তে পুলিশ
দক্ষিণ ২৪ পরগনা: বজবজ থানা এলাকায় রহস্যমৃত্যু। দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার অন্তর্গত উত্তর রায়পুরের বেলতলায় রাস্তার ধার থেকে উদ্ধার হয় এক ব্যক্তির রক্তাক্ত দেহ। স্থানীয়রাই প্রথম দেখতে পায় মৃতদেহটি। তারাই পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে বজবজ থানার পুলিশ আধিকারিকরা এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর মৃতের নাম রাজু কলা। বাড়ির বেশ কিছুটা দূর থেকে উদ্ধার হয় বছর ৪০-এর রাজুর মৃতদেহ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। কী কারণে খুন? গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বজবজ থানার পুলিশ।
মঙ্গলবার আরও এক নৃশংস ঘটনার সাক্ষী ছিল উত্তর ২৪ পরগনার ঘোলা থানা এলাকা। অভিযোগ, ঘোলা লেনিনগড়ে টাকা চেয়ে না পাওয়ায় অন্তঃসত্বা স্ত্রীকে খুন করে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী। মৃতদেহ উদ্ধার করল ঘোলা থানার পুলিশ। গ্ৰেফতার করা হয়েছে ৩ জনকে। জানা যায়, ঘোলা থানার অন্তর্গত লেনিনগর পেয়ারাবাগান এলাকায় পূজা মণ্ডলের সঙ্গে বিয়ে হয় ঋষি হরিচাদের। দীর্ঘ দিন ধরে টাকার জন্য স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনদের চাপ দিত স্বামী ঋষি হরিচাদ।বুধবার সকালে স্ত্রীর কাছে টাকা চায় স্বামী । অভিযোগ, টাকা না দেওয়ায় অন্তঃসত্ত্বা পূজার গলায় কাপড় দিয়ে ফাঁস লাগিয়ে খুন করে ঋষি। এর পর দেহ খাটের নীচে লুকিয়ে রাখে স্বামী। পরিবারের সদস্যরা মেয়েকে ফোন করে না পাওয়ায় সন্দেহ দানা বাঁধে। তাঁরা বাড়ির ভেঙে ভিতর ঢুকে দেখেন, খাটের নীচে মোড়ানো অবস্থায় রয়েছে পূজা মণ্ডলের মৃতদেহ।
advertisement
SAMIR MONDAL
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 19, 2026 8:51 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News:সাতসকালে ভয়ঙ্কর দৃশ্য,রাস্তার ধারে পড়ে যুবকের রক্তাক্ত দেহ, বজবজ থানা এলাকায় চাঞ্চল্য











