TRENDING:

North Bengal Weather Today: শিলিগুড়ি থেকে পাহাড়, আবহাওয়ার আমূল বদল! বিকেলে সঙ্গে ছাতা না রাখলে ফাঁসবেন, IMD দিল মেগা আপডেট

Last Updated:
North Bengal Weather Today: চৈত্র মাসের শুরু থেকেই আমূল বদলে গিয়েছে পাহাড়ের আবহাওয়া। দার্জিলিং কালিম্পং বাদ দিলে কার্ষত পুরোপুরি উধাও শীত। এদিনও উত্তরবঙ্গের একাধিক জায়গায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে জেলায় জেলায় বাড়ছে তাপমাত্রার পারদ।
advertisement
1/5
শিলিগুড়ি থেকে পাহাড়, আবহাওয়ার আমূল বদল! বিকেলে সঙ্গে ছাতা না রাখলে ফাঁসবেন
চৈত্র মাসের শুরু থেকেই উত্তরবঙ্গে আবহাওয়ার আমূল বদল। উত্তরবঙ্গে দিনভর শুষ্ক আবহাওয়া। বিকেলের পর একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। একইসঙ্গে তাপমাত্রায় হেরফের চলবে। তবে ঠান্ডা উধাও হয়ে গেলেও কুয়াশার দাপট রয়েছে পাহাড়ে। সঙ্গে সকাল থেকে হালকা মেঘের আনাগোনা।
advertisement
2/5
এদিন বৃহস্পতিবর শিলিগুড়িতে মনোরম আবহাওয়া। সঙ্গে হালকা ঠান্ডা হাওয়া চলছে। তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৯ থেকে ২০ ডিগ্রির ঘরে। দার্জিলিংয়েও মনোরম আবহ। হালকা মেঘ রয়েছে পাহাড়ের আকাশে। এখনও পাহাড়ে হালকা শীতের আমেজ বজায় রয়েছে। তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রি কাছাকাছি ঘোরাফেরা করছে। কালিম্পংয়েও আংশিক মেঘলা আকাশ। রয়েছে হালকা রোদ। এখানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রির ঘরে রয়েছে।
advertisement
3/5
জলপাইগুড়িতেও পরিষ্কার আকাশ। গত চব্বিশ ঘন্টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.০১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.০৭ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সে বুধবার রাতে বৃষ্টি হয়েছে। গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/5
আলিপুরদুয়ারে পরিষ্কার আকাশ। ঝলমলে রোদ। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে আকাশ মেঘের আনাগোনা খানিকটা কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
5/5
অন্যদিকে ইসলামপুরে পরিষ্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। গঙ্গারামপুরেও আকাশ পরিষ্কার। গঙ্গারামপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। আবার দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আকাশ। বালুরঘাটে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
North Bengal Weather Today: শিলিগুড়ি থেকে পাহাড়, আবহাওয়ার আমূল বদল! বিকেলে সঙ্গে ছাতা না রাখলে ফাঁসবেন, IMD দিল মেগা আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল