চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় যুবককে উদ্ধার করে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় স্থানীয় লোকজন। যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  তালাবন্ধ স্কুলের শৌচালয়ে আটকে খুদে পড়ুয়া, হুঁশ নেই শিক্ষকদের! কান্নাকাটির চোটে শোরগোল গঙ্গারামপুরে, ছুটে এলেন বিডিও

advertisement

জানা যাচ্ছে, ওই যুবক ডায়মন্ড হারবার-শিয়ালদহ আপ লোকাল ট্রেন ধরে মগরাহাটে যাচ্ছিলেন ইদের কেনাকাটা করতে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রেনের দরজার রড ধরে ঝুলে ঝুলে যাচ্ছিলেন মোকাররম। এমন সময়ে পোস্টে ধাক্কা লেগে পড়ে যায় যুবক। তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।