দক্ষিণ ২৪ পরগনা জেলায় মহিলা পরিচালিত ভোটকেন্দ্রের সংখ্যা এই কেন্দ্রেই সর্বাধিক বলে দাবি ঠাকুরপকুর মহেশতলা ব্লক প্রশাসনের। জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও জেলার মধ্যে মহেশতলা কেন্দ্রে সবচেয়ে বেশি মহিলা পরিচালিত ভোটকেন্দ্র হয়েছিল। সেবার ২৯২টির মধ্যে ৯০টি ছিল মহিলা পরিচালিত। তবে এবার সেই সংখ্যা অনেকটাই বাড়ছে। ইতিমধ্যে কেন্দ্রগুলি সরেজমিনে দেখে এসেছেন আধিকারিকরা। কমিশনের নির্দেশ অনুযায়ী জোর তৎপরতা চালাচ্ছে প্রশাসন। মহিলাদের জন্য ভোটকেন্দ্রে যে ধরনের পরিকাঠামো দরকার এখনও সমস্ত বুথ গুলিতে সেই পরিকাঠামো নেই। এটা একটা বড় সমস্যা। ফলে নতুনভাবে পরিকাঠামো তৈরি না করা গেলে মহিলাদের সেসব ভোটকেন্দ্রে পাঠানো যাবে না। সেজন্য খতিয়ে দেখা হচ্ছে সার্বিক পরিস্থিতি, যাতে ভোট পরিচালনার সময় ওইসব কেন্দ্রে কাজ করতে গিয়ে মহিলা ভোটকর্মীদের কোনো সমস্যায় পড়তে না হয়।
advertisement
মহিলা পরিচালিত বুথ করাকে স্বাগত জানিয়েছে সব রাজনৈতিক দল। তবে সকলেই পর্যাপ্ত নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন। এর ফলে মহেশতলার ভাবমূর্তি আরও উজ্বল হবে। এখন বুথ গুলিকে নতুন রূপে দেখার অপেক্ষায় মহেশতলার বাসিন্দারা। ২৯১ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার মমতা ও অভিষেক মিলে নাম ঘোষণা করেন। দার্জিলিংয়ের তিন আসনে ছাড়া বাকি সবগুলো আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে শাসকদল।






