TRENDING:

Birbhum News: থিক থিক করছে কাতারে কাতারে মানুষ, দেব কখন আসবে? মুহূর্তের মধ্যে সব ফাঁকা...! কী ঘটল রামপুরহাটে?

Last Updated:

Birbhum News: খারাপ আবহাওয়ার জন্য আজকে আসতে পারলাম না, বিধানসভা নির্বাচনের আগে আমি আবার আসব, ভিডিওর মাধ্যমে বার্তা দিলেন দেব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম, সৌভিক রায়: আর মাত্র ২২ দিন পরে বিধানসভা নির্বাচন। আর ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দল তাদের প্রচার পর্ব শুরু করে ফেলেছেন। এপ্রিল মাসের ২৩ তারিখ প্রথম দফায় বিধানসভা নির্বাচন বীরভূমের ১১ টি বিধানসভায়। আর এই বিধানসভা নির্বাচনে বীরভূম জেলার রামপুরহাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আশিস বন্দোপাধ্যায়ের সমর্থনে রোড শো করতে আসার কথা ছিল তৃণমূল সাংসদ এবং বাংলা চলচ্চিত্র জগতের সুপারস্টার দীপক অধিকারী ওরফে দেবের। এইদিন তিনি বীরভূমের রামপুরহাট থেকে কিছু দূরে কিষাণ মান্ডির মাঠে অস্থায়ী হেলিপ্যাডে বেলা ১২ টা নাগাদ নামবেন এমনটাই কথা ছিল।
advertisement

এদিন দেবের বীরভূম জেলায় মোট তিনটি বিধানসভায় রোড শো ছিল। রামপুরহাট, সাঁইথিয়া এবং তারপরে সিউড়ি। রামপুরহাট শহরে সকাল থেকেই কাতারে কাতারে তৃণমূলের কর্মী সমর্থক থেকে শুরু করে দেবের ভক্তরা উপস্থিত হয়েছিল একবার পছন্দের নায়ককে সামনে দেখার জন্য। রামপুরহাট শহরের পাঁচমাথা মোড়ে তিল ধারনের জায়গা ছিল না। এছাড়াও অস্থায়ী হেলিপ্যাডে রামপুরহাট বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী আশিস বন্দোপাধ্যায় এবং তাদের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

advertisement

আরও পড়ুন-‘বাবিন কোথায়? খাওয়া-ঘুম বন্ধ, শুইয়ে রাখা যাচ্ছে না বিছানায়!’ রাহুলকে খুঁজে চলেছেন অভিনেতার মা

তবে হঠাৎ বেলা ১:৩০ নাগাদ খবর আসে কলকাতায় খারাপ আবহাওয়ার কারণে দেবের হেলিকপ্টার ওড়ার অনুমতি দেওয়া হয়নি। যদিও দ্বিতীয়বার আবার হেলিকপ্টার ওড়ানোর চেষ্টা করা হলেও সেটাও সফল হয়নি। ফলে বীরভূম জেলায় দেবের সমস্ত কর্মসূচি  বাতিল করে দেওয়া হয়। মুরারই থেকে আগত দেবের এক ভক্ত সুস্মিতা বিশ্বাস বলেন, ‘সকাল আটটায় বাড়ি থেকে বের হয়েছি, বৃষ্টি মাথায় নিয়ে দেবকে একবার দেখার জন্য। কিন্তু দেখতে না পেয়ে হতাশ হলাম।’

advertisement

View More

আরও পড়ুন-কাদের গাফিলতিতে রাহুলের মর্মান্তিক মৃত্যু? অভিনেতার শেষযাত্রাতেও দেখা মেলেনি ধারাবাহিকের ইউনিটের সদস্যদের, কোথায় লুকিয়ে জট?

সেরা ভিডিও

আরও দেখুন
তীব্র গরমেও ক্ষতির হাত থেকে বাঁচবে ফসল, কৃষি বিজ্ঞানীর সহজ কিছু টিপস মেনে চললেই বাজিমাত
আরও দেখুন

এ বিষয়ে রামপুরহাট বিধানসভার তৃণমূল প্রার্থী আশিস বন্দোপাধ্যায় বলেন, ‘খারাপ আবহাওয়ার কারণে দেব আজকে রামপুরহাট আসতে পারল না। তবে বিধানসভা নির্বাচনের আগে আবার পুনরায় দেবকে নিয়ে আসব রামপুরহাটে।’ অন্যদিকে এক যুবক দেবের ছবি এঁকে নিয়ে এসে দেবকে উপহার দেবেন ভেবেছিলেন, তবে তাঁকে নিরাশ হয়ে ফিরে যেতে হয়।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বীরভূম/
Birbhum News: থিক থিক করছে কাতারে কাতারে মানুষ, দেব কখন আসবে? মুহূর্তের মধ্যে সব ফাঁকা...! কী ঘটল রামপুরহাটে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল