advertisement

SIR: নাম উঠল না ভোটার তালিকায়? যেতে হবে ট্রাইবুনালে? কী কী নথি নিয়ে যাবেন, অবশ্যই জানুন! না হলেই...

Last Updated:

SIR: ট্রাইবুনাল গঠনের জন্য, যেখানে ভোটার তালিকায় নাম রাখা বা বাদ দেওয়া সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে শুনানি হবে। কীভাবে আবেদন করবেন, কোথায় জমা দেবেন এবং কোন কোন গুরুত্বপূর্ণ নথি সঙ্গে নিতে হবে, বিস্তারিত তথ্য জানুন...

News18
News18
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: অ্যাপিলেট ট্রাইবুনাল গঠনের নির্দেশিকা জারি হল মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের এসআইআর পর্বে ভোটার তালিকায় নাম বাদ যাওয়া ব্যক্তিদের জন্য গঠন করা হল এই অ্যাপিলেট ট্রাইবুনাল। সোমবার রাতে মুর্শিদাবাদের অতিরিক্ত জেলা শাসক (নির্বাচন) এক নির্দেশিকা জারি করে সমস্ত মহকুমা শাসকদের এই নির্দেশ দিয়েছেন। এসআইআর সংক্রান্ত শুনানির সময় জুডিশিয়াল অফিসাররা ভোটার তালিকায় নাম রাখা বা বাদ দেওয়া সংক্রান্ত যে সমস্ত নির্দেশিকা জারি করেছেন, তার বিরুদ্ধে আবেদনের শুনানির জন্য অ্যাপিলেট ট্রাইবুনাল গঠন করা হচ্ছে। আজই জেনে নিন কি কি নথি নিয়ে যেতে হবে আপনার নিকটবর্তী মহকুমা শাসক বা ব্লক অফিসে…
মহকুমা শাসকদের আরও নির্দেশ দেওয়া হয়েছে যদি কোনও ভোটারের এই সংক্রান্ত কোনও  আবেদন থাকে তাহলে দ্রুত তা গ্রহণ করে সেই সংক্রান্ত ডিজিটাল নথি নির্বাচন কমিশনের পোর্টালে আপলোড করার জন্য। কমিশনের নিয়ম অনুযায়ী, কোনও বিধানসভা এলাকায় মনোনয়নপত্র পেশের শেষ দিন পর্যন্ত ভোটার তালিকায় নাম সংযোজন বা বিয়োজন সম্ভব। তবে ইসি–র আধিকারিকদের একাংশের ব্যখ্যা, সেটা সাধারণ সময়ে নির্বাচনে নাম সংযোজন বা বিয়োজনের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ, যে সময়ে ‘স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) না করে এমনিই ফর্ম–৬ পূরণ করে নাম তোলা হয়, বা ফর্ম–৭ জমা দিয়ে নাম কাটা যায় এবং তার ভিত্তিতে কেন্দ্রের সর্বশেষ ভোটার তালিকা তৈরি হয়।
advertisement
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে এবার বড় ‘খেলা’, লোকসভায় পরাজিত ‘রবিনহুড’ কামব্যাক করবেন বিধানসভায়? অধীরের চমকদার প্ল্যান
অতিরিক্ত জেলা শাসকের জারি করা এই নির্দেশিকা ইতিমধ্যেই মুর্শিদাবাদের সমস্ত রিটার্নিং অফিসার এবং বিডিওকে পাঠিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ এবং কলকাতা হাইকোর্টের সুপারিশ অনুযায়ী রাজ্য জুড়ে ১৯টি অ্যাপিলেট ট্রাইবুনাল গঠনের অংশ হিসেবে মুর্শিদাবাদেও এই ব্যবস্থা চালু হল। ভোটারদের আপত্তি শুনে তাঁদের নাম ভোটার তালিকায় পুনর্বহালের সুযোগ দেওয়া হবে এই ট্রাইব্যুনালে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ এপ্রিলে স্কুল, কলেজে ছুটিই ছুটি! গুড ফ্রাইডে, ভোট, পয়লা বৈশাখে কতদিন বন্ধ? গরমের ছুটি পড়বে কবে? রইল তালিকা
২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের তরফ থেকে মুর্শিদাবাদ জেলার জন্য যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তাতে ১১ লক্ষের বেশি ভোটারের নাম ‘বিচারাধীন’ তালিকায় ছিল। সোমবার থেকে মুর্শিদাবাদ জেলার ২২ বিধানসভা কেন্দ্রে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। ২৮ ফেব্রুয়ারির পর নির্বাচন কমিশন কয়েক দফায় একাধিক সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছে। তবে কোনও রাজনৈতিক দলের কাছে এখনও স্পষ্ট তথ্য নেই মুর্শিদাবাদ জেলায় মোট কত ভোটারের নাম স্থায়ীভাবে ভোটার তালিকা থেকে শুনানি পর্বে বাদ পড়েছে।
advertisement
সূত্রের খবর, এসআইআর পর্বে ভোটার তালিকা প্রকাশের পর যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বা ভোটার তালিকায় যুক্ত হয়নি তাঁরা উপযুক্ত নথি এসডিও অফিসে জমা করে অ্যাপিলেট ট্রাইবুনালের কাছে নিজেদের নাম ভোটার তালিকায় যুক্ত করার জন্য আবেদন করতে পারবেন। তবে জেলা প্রশাসনের তরফ থেকে জারি করা নির্দেশিকায় অ্যাপিলেট ট্রাইবুনাল এই সমস্ত আবেদনের শুনানি কত দিনের মধ্যে শেষ করে ভোটারদের নাম তালিকায় তুলতে পারবে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্যের উল্লেখ নেই। যে সমস্ত কাগজপত্র নিয়ে যেতে হবে তা হল জন্মগত শংসাপত্র, ভোটার কার্ড, আধার কার্ড, কোর্ট এফিডেফিট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড যদি থাকে। এছাড়াও রেশন কার্ড, প্যান কার্ড পরিবারের ২০০২ ভোটার তালিকা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
SIR: নাম উঠল না ভোটার তালিকায়? যেতে হবে ট্রাইবুনালে? কী কী নথি নিয়ে যাবেন, অবশ্যই জানুন! না হলেই...
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement