বীরভূম জেলার মুরারই থানার অন্তর্ভুক্ত গোপালপুর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন গোপালপুর গ্রামের একটি পাথর খাদানে প্রায় ১২ থেকে ১৪ জন শ্রমিক পাথর কাটার কাজ করছিলেন। সেই সময় আচমকাই খাদানে ধস নামে এবং কর্মরত শ্রমিকেরা পাথরের নিচে চাপা পড়ে যান।
advertisement
ঘটনার পরই আশপাশের অন্যান্য খাদানের শ্রমিকরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাঁদের নিয়ে আসা হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উদ্ধারকারীদের সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে ২ জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই পাথর খাদানের মালিক বীরভূম জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সেরাজুল ইসলাম বলে জানা যাচ্ছে। বর্তমানে যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা হাসপাতাল চত্বর।






