TRENDING:

Birbhum News: সিউড়ি সদর হাসপাতালের শিশু বিভাগে মোবাইল বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেলেন মা ও শিশুরা

Last Updated:

মঙ্গলবার হাসপাতালের বেডে রাখা একটি মোবাইল আচমকাই ফেটে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাঁদের পরিজনেরা। বিস্ফোরণের পর ঘরে ধোঁয়া ও আগুন দেখে হুড়োহুড়ি পড়ে যায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম, সুদীপ্ত গড়াই: সিউড়ি সদর হাসপাতালের শিশু বিভাগে মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার হাসপাতালের বেডে রাখা একটি মোবাইল আচমকাই ফেটে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাঁদের পরিজনেরা। বিস্ফোরণের পর ঘরে ধোঁয়া ও আগুন দেখে হুড়োহুড়ি পড়ে যায়। যদিও হাসপাতালের নিরাপত্তারক্ষীদের তৎপরতায় বড়সড় কোন দুর্ঘটনা ঘটেনি।
সিউড়ি সদর হাসপাতাল
সিউড়ি সদর হাসপাতাল
advertisement

জানা গিয়েছে, শিশু বিভাগের একটি বেডে বালিশের পাশে রাখা ছিল মোবাইলটি। প্রত্যক্ষদর্শী আর্জিনা বিবি জানান, আচমকাই ফোনটিতে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। সেই সময় ওয়ার্ডে শিশুদের ইনজেকশন দেওয়ার কাজ চলছিল। হঠাৎ বিকট শব্দ ও আগুন দেখে আতঙ্কিত পরিজনেরা বাইরে বেরোনোর চেষ্টা করেন। কিন্তু নিরাপত্তার খাতিরে ওয়ার্ডের প্রধান দরজা বন্ধ থাকায় সাময়িকভাবে ভiতরেই আটকে পড়েন অনেকে। পরে নিরাপত্তারক্ষীরা দ্রুত এসে জ্বলন্ত মোবাইলটি উদ্ধার করে বাইরে নিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

advertisement

ঘটনার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে আর্জিনা বিবি বলেন, “ভয়ে এখনও বুক কাঁপছে। অক্সিজেন চলছিল ওয়ার্ডে, আগুন ছড়িয়ে পড়লে আমরা সবাই পুড়ে যেতাম।” তাঁর দাবি, মোবাইলটি বিস্ফোরণের সময় চার্জে না থাকলেও, মালিকপক্ষ স্বীকার করেছেন যে সকালে সেটি চার্জে বসানো ছিল। অন্য এক প্রত্যক্ষদর্শী প্রতিমা বাউরি বলেন, “সবাইকে দৌড়াতে দেখে আমিও আতঙ্কে দৌড়ে আসি। কী করে কী হল, কিছুই বুঝতে পারছিলাম না। শুধু শুনলাম মোবাইল ব্লাস্ট হয়েছে।”

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
উত্তরপাড়ায় বিজেপি এখনও প্রার্থী দিচ্ছে না কেন? সিপিএমের সঙ্গে আঁতাতের অভিযোগে বিস্ফোরক কল্যাণ পুত্র
আরও দেখুন

আগুন লাগার খবর পেয়েই হাসপাতালের নিরাপত্তারক্ষীরা তড়িঘড়ি শিশু বিভাগে পৌঁছান। তাঁরা  মোবাইলটি ঘর থেকে বার করে অন্যত্র নিয়ে যান। এর কিছু ক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পরিষেবা পুনরায় শুরু করা হয়।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: সিউড়ি সদর হাসপাতালের শিশু বিভাগে মোবাইল বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেলেন মা ও শিশুরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল