TRENDING:

Birbhum News: দুবরাজপুর গৃহবধূ খুনের রহস্যভেদে 'টিনা'! ঘাতকের খোঁজে অলিতে-গলিতে তল্লাশি, জানুন মাঠের আসল চিত্র

Last Updated:

Birbhum News: বুধবার সন্ধ্যায় দুবরাজপুরের ইসলামপুর এলাকায় নিজের বাড়িতেই কুপিয়ে খুন করা হয় গৃহবধূ চায়না মণ্ডল গড়াইকে। এই ঘটনার রহস্যভেদে বীরভূম জেলা পুলিশের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর 'টিনা'-কে নিয়ে আসা হয়েছে। মৃতার বাড়ির চারপাশ এবং স্থানীয় এলাকায় তল্লাশি চালিয়ে আততায়ীর হদিস পাওয়ার চেষ্টা করছে পুলিশ। তদন্তের বর্তমান গতিপ্রকৃতি নিয়ে বিস্তারিত পড়ুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: ভর সন্ধেবেলায় বীরভূমের দুবরাজপুরে এক গৃহস্থের বাড়িতে ঢুকে গৃহবধূকে কুপিয়ে খুনের অভিযোগ। বুধবার সন্ধ্যাবেলায় ঘটে যাওয়া এমন ঘটনার পরিপ্রেক্ষিতে এখন তোলপাড় দুবরাজপুর। ঘটনার পর দফায় দফায় হয় রাস্তা অবরোধ। কখনও আত্মীয়দের তরফ থেকে রাস্তা অবরোধ করা হয়, আবার কখনও পথে নামেন রাজনৈতিক দলের নেতা কর্মীরা। আর এসবের মধ্যেই নৃশংস ওই খুনের ঘটনায় তদন্তে নামল ‘টিনা’।
দুবরাজপুরের গৃহবধূ খুনের তদন্তে পুলিশ কুকুর
দুবরাজপুরের গৃহবধূ খুনের তদন্তে পুলিশ কুকুর
advertisement

দুবরাজপুর পৌরসভার অন্তর্গত আট নম্বর ওয়ার্ডের যে গৃহবধুর সঙ্গে এমন ঘটনা ঘটেছে তিনি হলেন ৪৫ বছর বয়সী চায়না মণ্ডল গড়াই। বাড়িতে কারও না থাকার সুযোগে কেউ বা কারা বাড়িতে ঢুকে তার উপর আক্রমণ চালায়। ঘটনার পর তার স্বামী গৌতম গড়াই তাকে উদ্ধার করে তড়িঘড়ি দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। এমন ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে পরিবারের লোকজনেরা নিজেদের বাড়ির সামনেই থাকা রানীগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে।

advertisement

আরও পড়ুন: ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি! ভারত সফরের মাঝে জানুন সুন্দর পিচাই -এর লড়াইয়ের অজানা গল্প, অনুপ্রাণিত হবেন আপনিও

অন্যদিকে বৃহস্পতিবার রাতে এই ঘটনায় দ্রুত তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধে নামেন এলাকার বাসিন্দাদের পাশাপাশি বিধায়ক অনুপ কুমার সাহাও। ঘন্টা দুয়েক অবরোধ চলার পর সেই অবরোধ তুলে নেন তারা। একইভাবে দ্রুত তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি তুলেছেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডে। মূলত ওই গৃহবধূর মৃতদেহ ময়নাতদন্তের পর ফিরে আসতেই সন্ধেয় নতুন করে শুরু হয় অবরোধ দেখিয়ে বিক্ষোভ।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলে ঢাকা অতীতের সাক্ষী! ব্রিটিশদের নির্মিত মালদহের প্রথম নীলকুঠি এখন পরিত্যক্ত ইঁটের দেওয়াল
আরও দেখুন

তবে এই ঘটনায় তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ। বৃহস্পতিবারই তদন্তের জন্য নামানো হয় টিনাকে। টিনা আসলে ডগ স্কোয়াডের এক সদস্য। যাকে পূর্ব বর্ধমান থেকে আনা হয় দুবরাজপুরের গৃহবধূ খুনের ঘটনার তদন্তে। পুলিশ কুকুর দিয়ে তদন্ত শুরু হওয়ার পর দেখা যায়, মৃত ওই গৃহবধূর বাড়ির আশেপাশে কুকুরটি ঘোরাফেরা করে এবং বাড়ির পিছনের দিকে যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে পৌঁছে যায়। এসব দেখে পুলিশের প্রাথমিক অনুমান পরিচিত কেউ বা কারা এই খুনের ঘটনায় জড়িত থাকলেও থাকতে পারে। তবে ঠিক কী কারণে এমন ঘটনা তা পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা সম্ভব নয়, আর সেই কাজই এখন চালাচ্ছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: দুবরাজপুর গৃহবধূ খুনের রহস্যভেদে 'টিনা'! ঘাতকের খোঁজে অলিতে-গলিতে তল্লাশি, জানুন মাঠের আসল চিত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল