দিলীপ দা'র স্ত্রী বলেই স্বপ্ন দেখতে পারবেন না...?' দিলীপ জায়ার ভোটে দাঁড়ানো নিয়ে সওয়াল অগ্নিমিত্রার!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Agnimitra On Rinku Majumdar: ভোটে দাঁড়াতে ইচ্ছুক! বিজেপির দলীয় কার্যালয়ে গিয়ে রীতিমতো বায়োডাটা জমা দিলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। আর তাই নিয়ে তীব্র জল্পনা গেরুয়া শিবিরের ভিতরে বাইরে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিজেপির আরেক নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল। তাঁর পাল্টা প্রশ্ন "দিলীপদার স্ত্রী বলে স্বপ্ন দেখতে পারবেন না রিঙ্কু দি?"
advertisement
1/5

ভোটে দাঁড়াচ্ছেন দিলীপ ঘোষের স্ত্রী? আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বঙ্গ বিজেপির অন্দরে এখন অন্যতম চর্চার বিষয় দিলীপ-পত্নী রিঙ্কু মজুমদারের সাম্প্রতিক পদক্ষেপ। সম্প্রতি সল্টলেকের বিজেপি দফতরে gie নিজেই নিজের বায়োডাটা দিয়ে এসেছেন দিলীপ জায়া।
advertisement
2/5
মেদিনীপুর শহর, বীজপুর অথবা নিউটাউন— এই তিনটির মধ্যে যে কোনও একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চেয়ে নিজের জীবনপঞ্জি বা বায়োডেটা জমা দিয়েছেন রিঙ্কু মজুমদার। এরপরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপান উতোর। উঠেছে বিতর্কের ঝড়। এই প্রসঙ্গে দলের ভিতরে বাইরে গেরুয়া শিবিরেও আলোচনা জল্পনা তুঙ্গে। দলের একদা রাজ্য সভাপতির স্ত্রী-র এই পদক্ষেপ নিয়ে শুরু হয়েছে নানা চর্চা।
advertisement
3/5
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিজেপির আরেক নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল। তাঁর পাল্টা প্রশ্ন "দিলীপদার স্ত্রী বলে স্বপ্ন দেখতে পারবেন না রিঙ্কু দি?" অগ্নিমিত্রা সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন বলেন, যদি আর পাঁচজন সাধারণ নেতা নেত্রীর অধিকার থাকে ভোটে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করার, তাহলে রিঙ্কুর ক্ষেত্রেই বা বা বাধা কোথায়? নেত্রী তাঁর প্রতিক্রিয়ায় আরও বলেন, "অন্তত আমাদের দলে এই স্বাধীনতা দেওয়া হয়ে থাকে।"
advertisement
4/5
প্রসঙ্গত, স্ত্রীর এই পদক্ষেপ নিয়ে এদিন মুখ খুলেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষও। বৃহস্পতিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপবাবু স্পষ্ট জানান, রিঙ্কু মজুমদার দলে তাঁর থেকেও পুরনো কর্মী। তাঁর কথায়, "দলে ও আমার থেকেও পুরনো। আমি এমএলএ, এমপি হয়ে গেলাম। ওঁর ইচ্ছা হয়েছে তাই আবেদন করেছে। হাজার হাজার লোক আবেদন করছে। কে প্রার্থী হবেন, তা দল ঠিক করবে।"
advertisement
5/5
দিলীপ ঘোষের এই মন্তব্য রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, নিজের রাজনৈতিক সত্ত্বা নিয়ে আত্মবিশ্বাসী রিঙ্কু মজুমদারও। তিনি জানান, ২০১৩ সাল থেকেই তিনি নিউটাউনের বাসিন্দা এবং দলের একনিষ্ঠ কর্মী। পারিবারিক বিপর্যয় সামলেও সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন তিনি। তাঁর কথায়, "আমি মিসেস ঘোষ হয়েছি মাত্র কয়েক মাস আগে। কিন্তু দীর্ঘ সময় ধরে দলের হয়ে কাজ করছি। আমার একটা রাজনৈতিক সত্ত্বা আছে। লড়াই করতে চাই এবং জিততেও চাই।"
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
দিলীপ দা'র স্ত্রী বলেই স্বপ্ন দেখতে পারবেন না...?' দিলীপ জায়ার ভোটে দাঁড়ানো নিয়ে সওয়াল অগ্নিমিত্রার!