TRENDING:

Birbhum News: খুব পরিচিত এই স্টেশন রাত নামলে হয়ে ওঠে মায়াবী, শেষ ট্রেন বেরিয়ে গেলেই বদলে যায় রূপ! দেখে মন হারাবে নিশ্চিত

Last Updated:

Birbhum News: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী বোলপুর শান্তিনিকেতন স্টেশন দিনভর থাকে ব্যস্ততায় ঠাসা। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসে অন্য এক রূপ নিয়ে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম, সৌভিক রায়: লাল মাটির জেলা বীরভূম। আর এই বীরভূম জেলার লাল মাটির শহর বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতন। শুধুমাত্র দেশ নয় বিদেশের বহু পর্যটক কবিগুরুর টানে ছুটে আসেন। আবার অনেক শিক্ষার্থীরা আসেন জ্ঞান অর্জনের টানে। এখানে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রয়েছে কবিগুরুর বিভিন্ন স্মৃতি বিজড়িত জায়গা। আর সেই কারণেই পর্যটকদের কাছে অন্যতম এক আকর্ষণীয় জায়গা কবিগুরুর শান্তিনিকেতন। আর এই শান্তিনিকেতন আসতে গেলে আপনাদের সর্বপ্রথম এসে পৌঁছতে হবে বোলপুর শান্তিনিকেতন স্টেশন।
advertisement

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী বোলপুর শান্তিনিকেতন স্টেশন দিনভর থাকে ব্যস্ততায় ঠাসা। অসংখ্য যাত্রী, হকারদের ডাক, একের পর এক যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ির যাতায়াতে স্টেশন চত্বর সর্বক্ষণ মুখর। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসে অন্য এক রূপ নিয়ে। বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার, স্টেশন ছেড়ে বেরিয়ে যেতেই ঘড়ির কাটা ছাড়া হঠাৎ করে সব কিছু যেন থমকে যায়। নিমেষের মধ্যে নিস্তব্ধ হয়ে যায় গোটা স্টেশন চত্বর। দুই একটি মালগাড়ি পেরিয়ে গেলেও তারপরে নেমে আসে এক গভীর নিস্তব্ধতা।

advertisement

আরও পড়ুন: রাস্তায় দুর্ঘটনা হলে সঙ্গেসঙ্গে মিলবে সাহায্য, বিপদের সময় পথেই পাওয়া যাবে বন্ধু! বড় উদ্যোগ স্বাস্থ্য দফতরের

এই সময় বোলপুর শান্তিনিকেতন স্টেশনে অপেক্ষায় থাকেন বেশ কিছু যাত্রী। রাত্রিকালীন ট্রেন ধরার অপেক্ষায়। কারোর হাতে মোবাইল, আবার এর পাশাপাশি কেউ ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিয়ে ক্লান্তি ভুলতে চান। আবার প্রিয় মানুষের কাঁধ পেয়ে কারোর চোখ বুজে আসে শান্তির ঘুমে। টিকিট কাউন্টারে চেনা-অচেনা মানুষের পরিচিত ভিড়। আবার কোথাও শীতের স্নিগ্ধ আবহাওয়ায় কম্বলমুড়ি দিয়ে শুয়ে পড়া শরীর, কারও চোখে ক্লান্তির ঘুম, কেউ আবার শান্তির খোঁজে গভীর নিদ্রায় মগ্ন। কারও চোখে শেষ ট্রেনে বাড়ি ফেরার প্রতীক্ষা। এই নিঃসঙ্গতার মধ্যেই সর্বত্র বিরাজমান শান্তিনিকেতনের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের উত্তাপ বাংলা জুড়ে! আরও জোরদার নিরাপত্তা ব্যবস্থা... হাওড়া ব্রিজে চলছে নাকা চেকিং
আরও দেখুন

পূর্বরেলের সৌজন্যে বোলপুর শান্তিনিকেতন স্টেশনের দেওয়ালে দেওয়ালে তাঁর ছবি, গান ও কবির ছোঁয়ায় জীবনের এক অন্যতম অর্থ ফুটে উঠেছে। সেই সঙ্গে দেশ ও রাজ্যের কৃষ্টি, শিল্প, সংস্কৃতি ও ইতিহাসও তুলে ধরা হয়েছে, সচেতনভাবে। সবই রয়েছে একান্তে। কিন্তু নির্জন হলেও এগুলিই স্টেশনের জীবনকে ছন্দময় রেখেছে। চলমান সিঁড়ি নিঃশব্দে একা একা উঠে যায় উপরে। রাত নামলেও অন্ধকার নেই। ঝাঁ চকচকে আলোয় আলোকিত স্টেশন চত্বর। সেই আলোতেই ধরা পড়ে সান্ধ্যকালীন ঐতিহাসিক স্টেশনের নিস্তব্ধ, নিঃসঙ্গ, অথচ গভীরভাবে হৃদয় ছুঁয়ে যাওয়া এক অনন্য মুহূর্ত।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: খুব পরিচিত এই স্টেশন রাত নামলে হয়ে ওঠে মায়াবী, শেষ ট্রেন বেরিয়ে গেলেই বদলে যায় রূপ! দেখে মন হারাবে নিশ্চিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল