TRENDING:

Birbhum Tourism: বীরভূমের গ্রামের আজব ছবি, ১২০ টি পরিবারের একটাই পেশা,সকাল হলেই শুরু হয় মুখে রং মাখা, তার পর...

Last Updated:

বীরভূমের একটা গোটা গ্রাম সকাল থেকেই ব্যস্ত হয়ে পড়ে মানুষকে মনোরঞ্জন করতে! কী পেশা গ্রামের ১২০ টা পরিবারের? বীরভূমের ভালকুঠি গ্রাম মুখে হাসি ফোটাবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম,সৌভিক রায়: এক সময় পৃথিবীর বিশাল অংশ ছিল জঙ্গলে মোড়া! ধীরে ধীরে জঙ্গল কেটে বসতি গড়ে ওঠে। আজ থেকে বহু বছর আগে, গুজরাতের কয়েক দল শিকারী বাসস্থানের খোঁজে বীরভূমের ভালকুঠি গ্রামে এসে বসতি স্থাপন করেন। সেই সময় এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে ভরা।
advertisement

সময়ের সঙ্গে সঙ্গে জঙ্গল গিয়েছে হারিয়ে, গ্রাম জুড়ে বসতি হয়েছে। সেই কারণেই শিকারীরা তাঁদের আদি পেশা ছেড়ে বহুরূপীর পেশাকেই জীবিকার মাধ্যম করে নেন। কিন্তু তাঁদের উপাধি থেকে গিয়েছে ব্যাধ। এই গ্রামের প্রায় ১২০ টি পরিবার বছরের প্রতিটি দিন চোখে-মুখে রং মেখে মানুষদের আনন্দ দিয়ে চলেছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমের গ্রামের আজব ছবি, ১২০ টি পরিবারের একটাই পেশা,সকাল হলেই শুরু হয় মুখে রং মাখা...
আরও দেখুন

গ্রামের নাম ভালকুঠি বিষয়পুর, থানা লাভপুর, জেলা বীরভূম। গোটা গ্রামে ছড়িয়ে-ছিটিয়ে মাটির বাড়ি। একটা ঘর রঙের আলপনা দিয়ে সাজানো। সেটা সাজঘর। সকলের সাজঘর। সেখানে সূর্যের আলো ফুটলেই রূপচর্চা শুরু করেন স্থানীয়রা। এর পরেই দলে দলে তাঁরা রওনা দেন শহরের দিকে। কেউ ট্রেনে-বাসে পথচলতি যাত্রীদের মনোরঞ্জন করেন, কেউ বা কোনও উৎসবে মানুষদের মনোরঞ্জন করেন। কমবেশি রোজ ২০০-৩০০ টাকা উপার্জন হয়। আজকের উঁদুর দৌড়ের যুগেও ভালকুঠি গ্রামের বাসিন্দারা এই পেশা ছেড়ে যাননি। তাঁরা আজও সানন্দে মানুষদের মনোরঞ্জন করে যাচ্ছেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Birbhum Tourism: বীরভূমের গ্রামের আজব ছবি, ১২০ টি পরিবারের একটাই পেশা,সকাল হলেই শুরু হয় মুখে রং মাখা, তার পর...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল