Assembly Elections 2026: বাড়তে পারে বুথ সংখ্যা! বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনায় কত কেন্দ্র? কত ভোটকর্মী ভোট করাবেন? জানুন
- Reported by:Nawab Ayatulla Mallick
- Published by:Shubhagata Dey
Last Updated:
Assembly Elections 2026: বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুত দক্ষিণ ২৪ পরগনা। জেলার প্রায় ৮ হাজার ৮০০ বুথ রয়েছে। এই সংখ্যা বাড়তে পারে। এই বুথগুলির জন্য ৬২ হাজার ভোটকর্মী দরকার। ইতিমধ্যেই তাঁদের চিহ্নিত করা হয়েছে।
আলিপুর, নবাব মল্লিক: বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুত দক্ষিণ ২৪ পরগনা। জেলার প্রায় ৮,৮০০ বুথ রয়েছে, এই সংখ্যা আরও বাড়তে পারে। বুথগুলির জন্য ৬২ হাজার ভোটকর্মী দরকার। ইতিমধ্যেই তাঁদের চিহ্নিত করা হয়েছে। ভোটের দিন ভোটকর্মীদের পাওয়া নিয়ে প্রতিবারই দক্ষিণ ২৪ পরগনায় ডামাডোলের পরিস্থিতি তৈরি হয়। কত জন পাওয়া যাবে, বুথে কত জন যাবেন, তা নিয়ে নানা জটিলতা তৈরি হয়। এবার যাতে তেমন কোনও পরিস্থিতি তৈরি না হয়, তাই আগেভাগেই ভোটকর্মী জোগাড়ের কাজ সেরে ফেলেছেন জেলার নির্বাচনী আধিকারিকরা।
আবাসনে ১৫ বুথ বাড়ছে। তাই ৮,৮৭৪ বুথের হিসেব করে ভোটকর্মী নেওয়া হয়েছে। এদিকে, দক্ষিণ ২৪ পরগনার ছ’টি শহুরে বিধানসভা কেন্দ্রের জন্য ভোটকর্মী পেতে সমস্যা হয়। এমনিতেই একটি বুথে চার’জন করে ভোটকর্মী লাগে। একজন প্রিসাইডিং অফিসার এবং তিনজন পোলিং অফিসার। এছাড়াও কয়েকজনকে রিজার্ভে রাখা হয়। সেইসব হিসেব করেই ৬২ হাজার ভোটকর্মী নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ তেল ছাড়াই ফুলবে লুচি! ‘এই’ জিনিস দিয়ে ময়দা মাখলেই হবে তুলতুলে নরমও! ফুলকো লুচির হিট ফর্মুলা শিখুন
এক আধিকারিক জানান, এবার ভোট গ্রহণের জন্য বেশি সংখ্যক শিক্ষক ও সরকারি কর্মী নেওয়া হয়েছে। কারণ প্রতিবার লোকবল থাকে, কিন্তু শেষ পর্যন্ত অনেকে বাদ যান। তখন সমস্যা হয়। এ ছাড়াও ভোট কর্মীদের একটি অংশ প্রভাব খাটিয়ে নাম বাদ দেওয়ার চেষ্টা চালান। এসব মাথায় রেখেই যতটা সম্ভব অতিরিক্ত লোকবলের ব্যবস্থা করা হচ্ছে। জেলা সূত্রে খবর, ১২০০ ভোটার পিছু একটি বুথ হলে মোট বুথের সংখ্যা গিয়ে দাঁড়াত প্রায় ৯,৫০০।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 11, 2026 10:21 AM IST










