TMC Candidate Gets NIA Notice: মনোনয়ন জমার দিনই এনআইএ নোটিস পেলেন ভগবানপুরের তৃণমূল প্রার্থী! কোন মামলায় তলব? ভগবানপুরে জোর জল্পনা
- Reported by:Sujit Bhoumik
- local18
- Published by:Debamoy Ghosh
Last Updated:
ভগবানপুর বিধানসভা এই মুহূর্তে বিজেপি-র দখলে রয়েছে৷ সেখানেই এবার প্রথমবার বিধানসভায় মানব পড়ুয়াকে প্রার্থী করেছে তৃণমূল৷ যদিও ভোট প্রচারের মধ্যেই এনআইএ-এর মুখোমুখি হতে হচ্ছে তাঁকে৷
মনোনয়নপত্র জমা দেওয়ার দিনই এনআইএ-এর নোটিশ পেলেন তৃণমূল প্রার্থী৷ পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের তৃণমূল প্রার্থী মানব পড়ুয়াকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠালো এনআইএ৷ তৃণমূল প্রার্থীর অবশ্য দাবি, জাতীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে তিনি তৈরি৷
জানা গিয়েছে, ২০২২ সালে পূর্ব মেদিনীপুরের নাড়ুয়াভিলা বোমা বিস্ফোরণের ঘটনায় ফের তৃণমূল প্রার্থী মানব পাড়ুয়াকে নোটিস পাঠিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা৷ এ দিন মনোনয়ন জমা দিতে এসে ভগবানপুরের তৃণমূল প্রার্থী বলেন, ‘এর আগেও এনআইএ-এর ডাক পেয়েছি, ডাকে সাড়া দিয়ে আগামিকাল আমি ফের মুখোমুখি হবো।’
উল্লেখ্য, ২০২২ সালের নাড়ুয়াভিলা বোম বিস্ফোরণ কাণ্ডের তদন্তে নেমে এর আগেও এনআইএ-এর নোটিস দেওয়া হয়েছিল তৃণমূল নেতা এবং পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সদস্য মানব পড়ুয়াকে। তাঁর বাড়িতেও হানা দিয়েছিল এনআইএ৷ সেই তদন্তেই ফের নোটিস পাঠানো হয়েছে তাঁকে। তৃণমূল প্রার্থীর অবশ্য দাবি, গোটাটাই রাজনৈতিক ষড়যন্ত্র৷
advertisement
advertisement
২০২২ সালের ২ ডিসেম্বর ভূপতিনগরের নাড়ুয়াভিলা গ্রামে তৃণমূল নেতা রাজকুমার মান্নার বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ঘটনায় উড়ে যায় ওই তৃণমূল নেতার বাড়ি৷ বিস্ফোরণের ঘটনায় তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না,বিশ্বজিৎ গায়েন ও বুদ্ধদেব মান্না ওরফে লালুর মৃত্যু হয়। অভিযোগ ওঠে, তৃণমূল নেতার বাড়িতে বোমা বাঁধতে গিয়েই এই বিস্ফোরণের ঘটনা ঘটে৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার হাতে পায় এনআইএ৷ এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করতে এসে হেনস্থার মুখে পড়ে এনআইএ প্রতিনিধি দল। এরপর তৃণমূল নেতা মানব পড়ুয়া সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতায় ডেকে পাঠানো হয়।
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 01, 2026 6:24 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
TMC Candidate Gets NIA Notice: মনোনয়ন জমার দিনই এনআইএ নোটিস পেলেন ভগবানপুরের তৃণমূল প্রার্থী! কোন মামলায় তলব? ভগবানপুরে জোর জল্পনা











