TRENDING:

Tomato Price Hike: আলু-বাঁধাকপিতে মাথায় হাত! চাষিদের মুখে হাসি ফোটাল কেবল ‘লাল সোনা’, জানুন কত দামে বিক্রি হচ্ছে টমেটো

Last Updated:
Cooch Behar Tomato Price Hike: আলু ও বাঁধাকপির পাইকারি বাজারে মন্দা, কিন্তু টমেটো দিচ্ছে স্বস্তি। হলদিবাড়ির কৃষকদের চাষবাসের বর্তমান হালহকিকত নিয়ে বিশেষ প্রতিবেদন।
advertisement
1/5
আলু-বাঁধাকপিতে মাথায় হাত! চাষিদের মুখে হাসি ফোটাল কেবল ‘লাল সোনা’, জানুন কত দামে বিক্রি
অবশেষে মুখে হাসি ফোটাল টমেটো! হলদিবাড়ির টমেটোতে স্বস্তির হাসি, অন্য সবজিতে মন্দা বাজারে দুশ্চিন্তায় কৃষক। সেই জায়গায় ‘লাল সোনা’ যে এইভাবে হাসি ফোটাবে তা হয়ত তাঁদের কল্পনার মধ্যেও ছিল না। এখন 'লাল সোনা'র জাদুতে মুখে হাসি হলদিবাড়ির কৃষকদের মুখে।
advertisement
2/5
উত্তরবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি বহুদিন ধরেই টমেটো চাষের জন্য পরিচিত। এখানকার টমেটো প্রতি বছর রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। তবে গত বছর অতিরিক্ত উৎপাদনের কারণে বাজারে টমেটোর দাম পড়ে যাওয়ায় বড়সড় ধাক্কা খেয়েছিলেন এলাকার কৃষকেরা।
advertisement
3/5
এ বছরও আলু ও অন্যান্য সবজির বাজার তেমন ভাল নয়। ফলে অনেক কৃষকেরই মাথায় হাত পড়েছে। কিন্তু এই হতাশার মাঝেই কিছুটা স্বস্তি এনে দিয়েছে টমেটো চাষ। বর্তমানে পাইকারি বাজারে হলদিবাড়ির টমেটো ১২ থেকে ১৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে কৃষকদের মুখে কিছুটা হলেও হাসি ফিরেছে। স্থানীয় কৃষক জুয়েল মহম্মদ বলেন, গত বছর টমেটো চাষ করে তেমন লাভ হয়নি। কিন্তু এবছর দাম কিছুটা ভাল থাকায় চাষিরা অন্তত খরচ উঠিয়ে সামান্য লাভের মুখ দেখছেন। তিনি আরও জানান, হলদিবাড়ির টমেটো এখন শিলিগুড়ি হয়ে দিল্লি, মুম্বই-সহ দেশের বিভিন্ন রাজ্যে পাঠানো হচ্ছে, ফলে চাহিদাও বাড়ছে।
advertisement
4/5
আরও এক কৃষক কৈলাস বর্মন বলেন, গত বছরের তুলনায় এবছর টমেটোর বাজার অনেকটাই ভাল। পাইকারি বাজারে বর্তমানে ১০ থেকে ১৪ টাকা কেজি পর্যন্ত টমেটো বিক্রি হচ্ছে। ভিনরাজ্যে সরবরাহ বাড়ায় বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে।
advertisement
5/5
অন্যদিকে পাইকারি বিক্রেতা দিলীপ রায় জানান, বর্তমানে আলুর দাম মাত্র তিন থেকে পাঁচ টাকা কেজি এবং বাঁধাকপির দাম তিন থেকে চার টাকা কেজি। ফলে এই সবজিগুলিতে কৃষকেরা তেমন লাভ করতে পারছেন না। তবে লঙ্কা ও টমেটোর তুলনামূলক ভাল দাম থাকায় এই দুই ফসলেই কিছুটা লাভের আশায় রয়েছেন চাষিরা। সব মিলিয়ে বলা যায়, অন্যান্য সবজির বাজারে মন্দা থাকলেও হলদিবাড়ির টমেটোই এখন এলাকার কৃষকদের কাছে কিছুটা আশার আলো হয়ে উঠেছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Tomato Price Hike: আলু-বাঁধাকপিতে মাথায় হাত! চাষিদের মুখে হাসি ফোটাল কেবল ‘লাল সোনা’, জানুন কত দামে বিক্রি হচ্ছে টমেটো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল