TRENDING:

Birbhum New Rail Project: তীর্থ থেকে ব্যবসা, সবই হাতের মুঠোয়! সিউড়ি-বক্রেশ্বর-রাজনগর-নলা নতুন রেল প্রকল্প নিয়ে বাড়ছে আশা, যা জানাচ্ছেন স্থানীয়রা

Last Updated:

Birbhum New Rail Project: বীরভূমের সিউড়ি থেকে রাজনগর হয়ে ঝাড়খণ্ডের নলা পর্যন্ত নতুন রেলপথের বিষয়ে সমীক্ষার জন্য অনুমোদন দিয়েছে রেল। এই প্রকল্প বাস্তবায়িত হলে পর্যটন, ব্যবসা এবং সাধারণ মানুষের যাতায়াতে আসবে বৈপ্লবিক পরিবর্তন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজনগর, বীরভূম, সুদীপ্ত গড়াই: একসময় বীরভূমের রাজধানী হিসেবে পরিচিত ছিল রাজনগর। ইতিহাসে সমৃদ্ধ সেই জনপদ আজও যোগাযোগ ব্যবস্থার দিক থেকে অনেকটাই পিছিয়ে, এমনটাই দাবি স্থানীয়দের। তবে নতুন আশার আলো দেখাচ্ছে প্রস্তাবিত সিউড়ি-বক্রেশ্বর-রাজনগর-নলা রেললাইন প্রকল্প। সম্প্রতি রেল দফতর এই নতুন রেললাইনের সার্ভের অনুমোদন দেওয়ায় এলাকায় উৎসাহের সঞ্চার হয়েছে।
advertisement

স্থানীয় বাসিন্দা উজ্জ্বল মণ্ডল বলেন, “রাজনগর-বক্রেশ্বর-সিউড়ি রেললাইন হওয়ার কথা বহুদিন ধরেই শুনছি। যদি বাস্তবে হয়, তাহলে খুবই ভাল হবে। আমাদের এলাকার মানুষ সবাই চায় এই রেললাইন হোক। কিন্তু শুধু ভোটের আগে কথা উঠল, তারপর থেমে গেল, এমন যেন না হয়। বাস্তবায়নটাই আমরা চাই।” তিনি আরও জানান, এই রেললাইন চালু হলে পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত বক্রেশ্বর-রাজনগর অঞ্চল নতুন করে গুরুত্ব পাবে। বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ ও মন্দিরকে কেন্দ্র করে বহু পর্যটক আসেন। রেল যোগাযোগ স্থাপিত হলে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী স্থানীয়রা।

advertisement

আরও পড়ুন: মালদহ ভ্রমণে গিয়ে মিস করবেন না! গৌড়ের এই প্রাচীন জাহাজ ঘাট না দেখলে আপনার সফর থাকবে অপূর্ণ

অন্য এক বাসিন্দা দেবীপ্রসাদ দাস বলেন, “রাজনগর ব্লক যোগাযোগ ব্যবস্থায় অনেকটাই পিছিয়ে। রেললাইন হলে ছেলেমেয়েরা পড়াশোনার জন্য বাইরে যেতে পারবে। পরিযায়ী শ্রমিকদেরও কাজে যেতে সুবিধা হবে।” তিনি আরও জানান, বহু মানুষ চিকিৎসার জন্য বেঙ্গালুরু বা চেন্নাইয়ের মতো দূর শহরে যান। রেল যোগাযোগ সহজ হলে যাতায়াতের খরচ ও সময় দুই’ই কমবে। পাশাপাশি ব্যবসায়ীদের পণ্য আনা নেওয়াতেও সুবিধা হবে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
সিউড়ি-বক্রেশ্বর-রাজনগর-নলা নতুন রেল প্রকল্প নিয়ে বাড়ছে আশা, যা জানাচ্ছেন স্থানীয়রা
আরও দেখুন

স্থানীয়দের একটাই দাবি, উন্নয়ন যেন রাজনৈতিক প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থাকে। দীর্ঘদিনের প্রত্যাশিত এই রেল প্রকল্প বাস্তবায়িত হলে রাজনগর ও সংলগ্ন এলাকার অর্থনীতি, পর্যটন ও শিক্ষা-চিকিৎসা পরিষেবায় এক নতুন দিগন্ত খুলবে বলে মত অধিকাংশ মানুষের।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum New Rail Project: তীর্থ থেকে ব্যবসা, সবই হাতের মুঠোয়! সিউড়ি-বক্রেশ্বর-রাজনগর-নলা নতুন রেল প্রকল্প নিয়ে বাড়ছে আশা, যা জানাচ্ছেন স্থানীয়রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল