TRENDING:

Career: রেশম শিল্পে ভবিষ্যৎ গড়তে চান? মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে এমএসসি সেরিকালচার কোর্স!

Last Updated:

Career: বহরমপুরের কৃষ্ণনাথ কলেজে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের অধীনে এমএসসি সেরিকালচার পড়ানো হয়। রেশম চাষ, রেশম শিল্প ও সংশ্লিষ্ট গবেষণা এই কোর্সের মূল বিষয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: সেরিকালচার নিয়ে কি স্নাতকোত্তর করতে চান? ভাবছেন ভবিষ্যত বানাবেন রেশম শিল্পকে কেন্দ্র করে? তাহলে এই তথ্য জানতেই হবে আপনাকে।  বহরমপুরে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এমএসসি সেরিকালচার। ২০১৮ সালে পথচলা শুরু হয় মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের। বহরমপুর কৃষ্ণনাথ কলেজে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন চলে। রেশম চাষ থেকে রেশম শিল্প এবং সেই নিয়ে গবেষণা, সব কিছুই সেরিকালচারের মধ্যে পড়ে। সেরিকালচার নিয়ে পড়লে রাজ্যের সরকারি দফতর ও কেন্দ্রীয় সরকারের কিছু নির্দিষ্ট বিভাগে কাজের সুযোগ পাওয়া যাবে।
মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে সেরিকালচার দুই বছরের স্নাতকোত্তর কোর্স
মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে সেরিকালচার দুই বছরের স্নাতকোত্তর কোর্স
advertisement

আরও পড়ুনঃ গঙ্গায় ডিঙি নৌকা উল্টে নিখোঁজ ২ যুবক, তল্লাশিতে বিপর্যয় মোকাবিলা দল

এমএসসি করা থাকলে গবেষক পদে ও অনার্স থাকলে ফিল্ড অ্যাসিসট্যান্ট, টেকনিকাল অ্যাসিসট্যান্ট পদে কাজের সুযোগ আছে। সুযোগ আছে স্বনির্ভর হয়ে শিল্পোদ্যোগী হওয়ারও। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে সেরিকালচার নিয়ে দুই বছরের এই স্নাতকোত্তর কোর্সে রয়েছে মোট চারটি সেমিষ্টার। কলেজের স্নাতক ডিগ্রি সম্পন্ন হলেই এই কোর্সে ভর্তি হতে পারবেন। এগ্রিকালচার, সেরিকালচার, হর্টিকালচার, জুয়োলজি ও বোটানি এই বিষয় গুলিতে সাম্মানিক স্নাতক স্তরে ৪৫শতাংশ নম্বর থাকলেই ফর্ম পূরণের জন্য আবেদন করা যাবে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফুচকাওয়ালার 'স্মার্ট' আইডিয়া, বারবার খেলেও শরীর খারাপের ভয় নেই! এই দোকানে উপচে পড়ে ভিড়
আরও দেখুন

বর্তমানে মোট আসন সংখ্যা ৩০ ।  খরচ পড়বে——প্রথম সেমিস্টার খরচঃ ৩,৮৫০/-, দ্বিতীয় সেমিস্টারে ২,৯৫০/- তৃতীয় সেমিষ্টারে ৩,৯৫০/ ও চতুর্থ সেমিষ্টারে ৩,০৫০/- ।  মোটঃ ১৩, ৮০০/- মোট আসন সংখ্যাঃ ৩০। তার মধ্যে জেনারেলঃ ১৫, জেনারেল Pwd:  ১, এসসিঃ ৫, এসসি pwd: ১, এসটিঃ ১, এসটি pwd: ১, ওবিসি A: ২, ওবিসি A pwd: ১, ওবিসি B: ১, ওবিসি B pwd: ২। অনার্স সহ গ্র্যজুয়েশন সম্পন্ন হলেই আবেদন করা যাবে। সরকারী ভাবে বিজ্ঞপ্তি জারি করা হলেই ওয়েবসাইট থেকে দেখে আবেদন করা যাবে। murshidabaduniversity.ac.in পোস্টাল এ্যাড্রেস–মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়১, শহীদ সুর্যসেন রোড। গোরাবাজার। বহরমপুর। পিনঃ ৭৪২১০১।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Career: রেশম শিল্পে ভবিষ্যৎ গড়তে চান? মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে এমএসসি সেরিকালচার কোর্স!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল