TRENDING:

Bardhaman News: মাঠে বসেছিলেন মাধ্যমিক পরীক্ষার্থীর অভিভাবকেরা, হঠাৎ করে ঝাঁকে ঝাঁকে উড়ে এল মৌমাছি! এলাকায় ছড়াল আতঙ্ক

Last Updated:

জানা গিয়েছে, যে স্কুলের মাঠে ওই অভিভাবকেরা বসেছিলেন মাঠ সংলগ্ন একটি গাছে দীর্ঘদিন ধরেই বড় একটি মৌচাক ছিল। সেখান থেকেই কোনও ভাবে এই ঘটনা ঘটেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: হুলের জ্বালায় হাসপাতালে সাত মাধ্যমিক পরীক্ষার্থীর অভিভাবক। ছাড় পেলেন না পুলিশ, পথচারীও। মাধ্যমিক পরীক্ষা দিতে ছাত্রছাত্রীদের নিয়ে এসে মৌমাছির হামলায় জেরবার তারা। কোথায় ঘটলো এমন ঘটনা? সাঁই সাঁই শব্দে উড়ে এসে হুল ফোটানো। মৌমাছির হামলায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকেরা। এমনটা যে হবে তা কারও ভাবনাতেই আসেনি।
News18
News18
advertisement

পূর্ব বর্ধমানের গুসকরা পি পি ইনস্টিটিউশনে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আচমকা মৌমাছির হামলায় হূলস্হূল কাণ্ড ঘটল। স্কুলের মাঠে পরীক্ষা শেষের অপেক্ষায় বসে থাকা অভিভাবকদের উপর হঠাৎ ঝাঁকে ঝাঁকে মৌমাছি আক্রমণ করে। সাঁই সাঁই শব্দে উড়ে এসে একের পর এক মৌমাছি হূল ফোটাতে শুরু করে। তার জেরে স্কুল চত্বরে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। অভিভাবকদের পাশাপাশি মৌমাছির হামলার শিকার হন ডিউটিতে থাকা এক ট্র্যাফিক পুলিশকর্মী ও পথচলতি সাধারণ মানুষজন। মুহূর্তের মধ্যেই এলাকা জুড়ে চরম আতঙ্কের সৃষ্টি হয়।

advertisement

আরও পড়ুন: বোতাম ক্যামেরা দিয়ে কী করেছিল! চেম্বারের মধ্যে হাতুড়ে ডাক্তার খুন…বাড়ছে রহস্য

জানা গেছে, স্কুল মাঠ সংলগ্ন একটি গাছে দীর্ঘদিন ধরেই বড় একটি মৌচাক ছিল। অনুমান করা হচ্ছে, কোনও শিকারী প্রাণী বা পাখি মধু খেতে এসে মৌচাকে আঘাত করলে মৌমাছিরা উত্তেজিত হয়ে পড়ে এবং তার জেরেই এই হামলা শুরু হয়। কেউ আড়াল থেকে মৌচাকে ঢিল মেরেছিল কিনা সেই প্রশ্নও উঠছে। এই ঘটনা এখন গুসকরায় আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।

advertisement

আরও পড়ুন: ‘লাভজনক, ঐতিহাসিক মাইলফলক’! কত শতাংশ শুল্কে রফা হল? আশা দেখাচ্ছে ভারত ও আমেরিকার নতুন বাণিজ্যচুক্তি!

সেরা ভিডিও

আরও দেখুন
মুর্শিদাবাদে এবার বড় 'খেলা', লোকসভায় পরাজিত 'রবিনহুড' কামব্যাক করবেন বিধানসভায়? অধীরের চমকদার প্ল্যান
আরও দেখুন

মৌমাছির হামলায় আক্রান্ত সাতজন অভিভাবককে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ওষুধপত্র দেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে সবাই বিপন্মুক্ত। স্বস্তির বিষয়, এখনও পর্যন্ত কোনও মাধ্যমিক পরীক্ষার্থী মৌমাছির আক্রমণে আক্রান্ত হয়নি। প্রশাসনের পক্ষ থেকে এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে মৌচাক অপসারণের বিষয়টি ভেবে দেখা হচ্ছে। আচমকা এই আক্রমণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই চান, এমন ঘটনা যাতে আর না ঘটে তার ব্যবস্থা করা হোক।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bardhaman News: মাঠে বসেছিলেন মাধ্যমিক পরীক্ষার্থীর অভিভাবকেরা, হঠাৎ করে ঝাঁকে ঝাঁকে উড়ে এল মৌমাছি! এলাকায় ছড়াল আতঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল