TRENDING:

Bankura News: নদীগর্ভে যুদ্ধের সরঞ্জাম, বালি উত্তোলনের সময় মর্টার শেল উদ্ধারে হুলস্থুল! ডাক পড়ল সেনাবাহিনীর

Last Updated:

Bankura News: বালি উত্তোলনের সময় আচমকা বেরিয়ে এল তিনটি মর্টার শেল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তড়িঘড়ি কাজ বন্ধ করে খবর দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। বিশদ জানতে পড়ুন বিস্তারিত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দোপাধ্যায়: বাঁকুড়া জেলায় ফের চাঞ্চল্য ছড়াল দামোদর নদকে ঘিরে। নদ থেকে বালি তোলার সময় আচমকাই উঠে এল তিনটি বিশালাকার মর্টার শেল। মুহূর্তে থমকে যায় কাজ, এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও কৌতূহল। সোমবার বিকেলে সোনামুখী থানার অধীন ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটি ফেরিঘাট সংলগ্ন এলাকায় পে-লোডার দিয়ে বালি উত্তোলনের সময় এই ঘটনা ঘটে।
দামোদর নদ থেকে উদ্ধার মর্টার শেল
দামোদর নদ থেকে উদ্ধার মর্টার শেল
advertisement

ভারী বালির স্তরের ভেতর থেকে লোহার তৈরি গোলাকার বস্তু বেরোতেই চালক কাজ বন্ধ করে দেন এবং দ্রুত খবর দেন স্থানীয়দের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সোনামুখী থানার পুলিশ ও রাজ্য পুলিশের বম্ব স্কোয়াড। সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে সঙ্গে সঙ্গেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়। শেলগুলিকে আপাতত বালি দিয়ে ঢেকে নিরাপদ অবস্থায় রাখা হয়েছে, যাতে কোনওভাবে নড়াচড়া না হয়। পাশাপাশি সংশ্লিষ্ট জায়গাটি লাল ফিতে দিয়ে ঘেরা হয়েছে এবং সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সেনাবাহিনীকেও বিষয়টি জানান হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

advertisement

আরও পড়ুন: টাকার অভাবে ফিরতে হচ্ছিল খালি হাতে, খুদেদের শখ মেটাতে উদয় থানার বড়বাবু! মুর্শিদাবাদের বইমেলায় নজর কাড়ল পুলিশের মানবিক রূপ

প্রাথমিক পর্যবেক্ষণে বিশেষজ্ঞদের অনুমান, উদ্ধার হওয়া এই তিনটি মর্টার শেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমকালীন হতে পারে। লোহার পুরু খোলের ভেতরে এখনও বিস্ফোরক থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিস্ফোরক বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন মাটির নিচে থাকার ফলে বাইরের অংশে জং ধরলেও ভেতরের অংশ সক্রিয় থাকতে পারে। তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
জয়ী বিধায়কের কেন্দ্র বদল, তাও ২৬ এ 'জামাই' আত্মবিশ্বাসী নতুন সিটে জিততে, ভরসা তৃণমূলের সংগঠন
আরও দেখুন

উল্লেখযোগ্যভাবে, এর আগেও বাঁকুড়া জেলার দ্বারকেশ্বর ও দামোদর নদে বালি উত্তোলনের সময় একাধিকবার মর্টার শেল উদ্ধারের ঘটনা ঘটেছে। তবে একসঙ্গে তিনটি শেল উদ্ধার এই এলাকায় এই প্রথম। আপাতত নদের ওই অংশে বালি তোলার কাজ বন্ধ রাখা হয়েছে এবং পুলিশের কড়া নজরদারি চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এলাকাবাসীকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bankura News: নদীগর্ভে যুদ্ধের সরঞ্জাম, বালি উত্তোলনের সময় মর্টার শেল উদ্ধারে হুলস্থুল! ডাক পড়ল সেনাবাহিনীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল