Rain Alert For North Bengal: ৪৮ ঘণ্টাতেই ভোলবদল! বাংলার ওপরেই আপার সাইক্লোনিক সার্কুলেশন, ওয়েদার আপডেট
- Reported by:Annanya Dey
- Published by:Debalina Datta
Last Updated:
Rain Alert For North Bengal: শুষ্ক আবহাওয়া থাকলেও দুদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা উত্তরের জেলায়! জানুন আবহাওয়ার খবর
advertisement
1/5

আলিপুরদুয়ার, অনন্যা দে:বসন্তের শুরু হয়ে গিয়েছে। সামনেই দোল উৎসব। তার আগেই উত্তরের আবহাওয়া শুষ্ক থাকছে।তবে বৃহস্পতিবারের মধ্যে বৃষ্টি হতে পারে। জেনে নেওয়া যাক আবহাওয়ার বড় আপডেট।
advertisement
2/5
উত্তরবঙ্গে শীতের ছোঁয়া কিছুটা রয়েছে। বিশেষ করে পার্বত্য এলাকায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে সর্বোচ্চ তাপমাত্রা ২৫-২৮ ডিগ্রি সেলসিয়াস থাকছে। সকালে হালকা কুয়াশা দেখা যাচ্ছে।
advertisement
3/5
শিলিগুড়ি, কোচবিহারে দিনের তাপমাত্রা ২৮-৩০ ডিগ্রিতে পৌঁছতে পারে। শুষ্ক থাকলেও বৃহস্পতি অথবা শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির উত্তরাংশে হালকা বৃষ্টির সম্ভাবনা।
advertisement
4/5
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পার্বত্য এলাকায় বৃষ্টি বেশি হতে পারে।বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। যার জেরে বৃষ্টি হতে পারে।
advertisement
5/5
উত্তরবঙ্গের পাঁচটি স্থানের তাপমাত্রা আগামী ২৪ ঘন্টায় কেমন থাকবে তা জেনে নেওয়া যাক।দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা ১৫. ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ২৯. ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫. ১ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ২৯ সর্বনিম্ন ১৬. ১ ডিগ্রি সেলসিয়াস। মালদার সর্বোচ্চ তাপমাত্রা ৩০. ৩ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ২০. ৫ ডিগ্রি সেলসিয়াস।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Rain Alert For North Bengal: ৪৮ ঘণ্টাতেই ভোলবদল! বাংলার ওপরেই আপার সাইক্লোনিক সার্কুলেশন, ওয়েদার আপডেট