TRENDING:

Hailstorm in Darjeeling, Tiger Hill: শিলাবৃষ্টি দার্জিলিং,টাইগার হিল-এ, যেদিকে চোখ যায় শুধু সাদা আর সাদা, বরফের ওড়নায় মুড়ল উপত্যকা

Last Updated:
চারপাশে সাদা বরফ, বরফে মুড়ল টাইগার হিল। শিলাবৃষ্টি শৈলশহর দার্জিলিংয়েও। খুশি পর্যটকেরা।
advertisement
1/5
শিলাবৃষ্টি দার্জিলিং,টাইগার হিল-এ, চারদিকে শুধু সাদা আর সাদা, বরফের ওড়নায় মুড়ল উপত্যকা
শৈলশহর দার্জিলিংয়ে শিলাবৃষ্টি! সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। তার পরই ঝমঝমিয়ে বৃষ্টি। পারদও নামল খানিকটা। উষ্ণতার খোঁজে অনেকেই রাস্তার ধারে আগুন পোহাতে ব্যস্ত।
advertisement
2/5
দার্জিলিংয়ের টাইগারহিলেও প্রবল শিলাবৃষ্টি! যেদিকে চোখ যায়, শুধু সাদা আর সাদা! দূর থেকে দেখে মনে হবে যেন সাদা বরফের ওড়না মুড়ি দিয়ে রয়েছে পাহাড়ি উপত্যকা। কাছে গেলে ঘোর কাটবে! টাইগার হিলের পারদও খানিকটা নিম্নমুখী!
advertisement
3/5
দক্ষিণবঙ্গে পূর্বাভাস মতোই ভোররাত থেকে জেলায় জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে সমতলে, তাই ভরা বসন্তে এই বৃষ্টি নেমেছে রাজ্যের জেলায় জেলায়।
advertisement
4/5
সোমবার রাত থেকেই মেঘলা আকাশ ছিল বঙ্গে। রাত থেকে বৃষ্টি নেমেছে বিভিন্ন জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামে কলকাতাতেও। মঙ্গলবার সকাল থেকে কলকাতা-সহ বিভিন্ন জেলার আকাশের মুখভার। দিনভর বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।
advertisement
5/5
মূলত ওড়িশা ও উপকূল সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাতে সোমবার রাত থেকেই বৃষ্টি নেমেছে। বেশি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতা, হাওড়ায়।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Hailstorm in Darjeeling, Tiger Hill: শিলাবৃষ্টি দার্জিলিং,টাইগার হিল-এ, যেদিকে চোখ যায় শুধু সাদা আর সাদা, বরফের ওড়নায় মুড়ল উপত্যকা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল