TRENDING:

Migratory Birds: বাঁকুড়ায় শীতের নতুন চমক! হিমালয় ডিঙিয়ে উড়ে এল ‘বার হেডেড গুজ’, উচ্ছ্বসিত পক্ষীপ্রেমীরা

Last Updated:

Bankura Migratory Birds: শীতের মরশুমে বাঁকুড়ায় বড় চমক! হিমালয়ের সুউচ্চ শৃঙ্গ পেরিয়ে জেলায় ডানা মেলল বিরল ‘বার হেডেড গুজ’। বিরল এই পরিযায়ী পাখির আগমনে খুশির জোয়ার পরিবেশবিদ ও পাখিপ্রেমীদের মহলে। বিশদ জানতে পড়ুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: দীর্ঘ হিমালয়ের পথ পাড়ি দিয়ে বাঁকুড়ার কংসাবতি জলাধারে বিরল প্রজাতির পাখি। অসম্ভব ভাল এক খবর বাঁকুড়ার প্রকৃতির জন্য। বাঁকুড়া জেলার রাণী মুকুটমণিপুরে কংসাবতি জলাধার যেন আবারও পরিযায়ী পাখিদের কলরবে প্রাণ ফিরে পেল। শীতের শেষে এই জলাধারে বার হেডেড গুজ, গাডওয়াল, রেড ক্রেস্টেড পচেস্ট, সরাল ও ছোট সরাল—এই পাঁচ প্রজাতির বিরল পরিযায়ী পাখির দেখা মিলেছে। বিশেষ চমক হিসেবে এবার প্রথমবার নথিভুক্ত হল নতুন প্রজাতির বার হেডেড গুজ, যা পৃথিবীর অন্যতম দীর্ঘ পরিযায়ী পথ অতিক্রম করে হিমালয় পেরিয়ে এখানে এসে পৌঁছেছে। প্রাকৃতিক সৌন্দর্য আর পাখিদের সম্মিলনে এই জলাধার এখন যেন এক নতুন উৎসবের রূপ নিয়েছে।
advertisement

বন দফতরের তত্ত্বাবধানে এবং একটি পক্ষী গণনাকারী সংস্থার উদ্যোগে সম্প্রতি এখানে পাখি গণনা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দেখা গিয়েছে, প্রায় ২০০০ পরিযায়ী পাখি বর্তমানে কংসাবতি জলাধারের বিস্তীর্ণ জলভাগে অবস্থান করছে। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এই গণনা করা হয়, যাতে প্রজাতিভেদে সংখ্যা নির্ণয় ও আচরণ পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছে। এই তথ্য ভবিষ্যতে পাখি সংরক্ষণ ও বাস্তুতন্ত্র রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন পরিবেশবিদেরা।

advertisement

আরও পড়ুন: বন্যার জলে প্রাণ বাঁচাবে জারিকেন-কলসি…! বাঁকুড়ায় অভিনব উদ্ধারকৌশল দেখাল সিভিল ডিফেন্স

তবে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, পাখির সংখ্যা আগের তুলনায় কিছুটা কমেছে। এর অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে জলাধারের জলে বেড়ে চলা প্লাস্টিক বর্জ্য ও পর্যটকদের ব্যবহৃত বোটের অতিরিক্ত শব্দদূষণ। এই শব্দ ও দূষণ পরিযায়ী পাখিদের স্বাভাবিক আবাস ও খাদ্য সংগ্রহের ক্ষেত্রে বিঘ্ন ঘটাচ্ছে বলে মত পরিবেশকর্মীদের। এতে পাখিরা নিরাপত্তাহীন বোধ করে অন্যত্র সরে যেতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
জয়ী বিধায়কের কেন্দ্র বদল, তাও ২৬ এ 'জামাই' আত্মবিশ্বাসী নতুন সিটে জিততে, ভরসা তৃণমূলের সংগঠন
আরও দেখুন

এই পরিস্থিতিতে বন দফতর ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারির আশ্বাস দেওয়া হয়েছে। প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ, পর্যটন ব্যবস্থার শৃঙ্খলা বজায় রাখা এবং বোট চলাচলে নিয়ম আনার পরিকল্পনাও নেওয়া হচ্ছে। প্রকৃতির এই অনন্য সম্পদকে রক্ষা করতে হলে স্থানীয় বাসিন্দা, পর্যটক ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগই পারে কংসাবতি জলাধারকে ভবিষ্যতেও পরিযায়ী পাখিদের নিরাপদ আশ্রয় হিসেবে টিকিয়ে রাখতে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Migratory Birds: বাঁকুড়ায় শীতের নতুন চমক! হিমালয় ডিঙিয়ে উড়ে এল ‘বার হেডেড গুজ’, উচ্ছ্বসিত পক্ষীপ্রেমীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল