TRENDING:

Bankura News: বাঁকুড়ায় লুকিয়ে পোস্ত চাষ! খবর পেতেই তৎপর পুলিশ, নষ্ট করল জমির বেআইনি ফসল

Last Updated:

Bankura News: পুলিশ ও আবগারি দফতরের লাগাতার সচেতনতা সত্ত্বেও লুকিয়ে চলছে অবৈধ পোস্ত চাষ। বাঁকুড়ার বেলিয়া ঢ্যাঙ্গাতলা গ্রামে পোস্ত চাষের হদিশ পায় জয়পুর থানার পুলিশ। জমিতে হানা দিয়ে সমস্ত পোস্ত গাছ নষ্ট করে পুলিশ বাহিনী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়পুর, বাঁকুড়া, দেবব্রত মন্ডল: পুলিশ ও আবগারি দফতরের লাগাতার সচেতনতার প্রচার চলছে। কিন্তু তারপরেও বাঁকুড়ায় কিছুতেই ঠেকানো যাচ্ছে না অবৈধ পোস্ত চাষ। এবার বাঁকুড়ার জয়পুর থানার বেলিয়া ঢ্যাঙ্গাতলা গ্রামে পোস্ত চাষের হদিশ পেল জয়পুর থানার পুলিশ। খবর পেতেই জমিতে হানা দিয়ে সমস্ত পোস্ত গাছ নষ্ট করে দেয় পুলিশ।
বাঁকুড়ায় অবৈধ পোস্ত চাষ
বাঁকুড়ায় অবৈধ পোস্ত চাষ
advertisement

আফিম ও অন্যান্য নেশা জাতীয় সামগ্রী তৈরির অন্যতম উপাদান পোস্ত গাছ থেকে মেলে। এই রাজ্যে পোস্ত চাষ বেআইনি। লুকিয়ে পোস্ত চাষ করলে আইনে চাষির জেল ও জরিমানার নির্দেশও রয়েছে। সেকথা প্রচার করে বছরভর চাষিদের সতর্ক করছে বাঁকুড়া জেলা পুলিশ ও আবগারি দফতর।

আরও পড়ুনঃ কুলতলিতে বড়সড় ডাকাতির ছক! গোপন সূত্রে খবর পেয়ে হানা পুলিশের, হাতেনাতে পাকড়াও ২ ডাকাত, উদ্ধার পিস্তল-কার্তুজ

advertisement

কিন্তু তাতে কী? কে কার কথা শোনে! বেশি মুনাফার লোভে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে লুকিয়ে চুরিয়ে পোস্ত চাষ চলছে। আবারও অবৈধ পোস্ত চাষের প্রমাণ মিলল বাঁকুড়ার জয়পুরে। সম্প্রতি জয়পুর থানার পুলিশের কাছে খবর আসে, বেলিয়া ঢ্যাঙ্গাতলা এলাকায় একটি জমিতে লুকিয়ে পোস্তর চাষ করা হয়েছে।

আরও পড়ুনঃ মাধ্যমিকে একজন ছাত্রকে উত্তর বলে সাহায্য, বাকিদের জন্য কড়াকড়ি! স্কুলের বাইরে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ পরীক্ষার্থীদের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অবসর নয়, শিশুদের হাসি ফোটাতে রোগী দেখা শেষে কলম ধরেন এগরার এই প্রবীণ চিকিৎসক
আরও দেখুন

খবর পেতেই তৎপর হয় পুলিশ। তড়িঘড়ি বাহিনী নিয়ে এলাকায় হানা দেয়। লাঠি দিয়ে জমির সমস্ত পোস্ত গাছ নষ্ট করে দেওয়া হয়। কে বা কারা এই পোস্ত চাষের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট জমির নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bankura News: বাঁকুড়ায় লুকিয়ে পোস্ত চাষ! খবর পেতেই তৎপর পুলিশ, নষ্ট করল জমির বেআইনি ফসল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল