TRENDING:

Mamata Banerjee: মমতার সভা না কি মেলা! লুচি-ফুচকা-আলুর দমে জমজমাট ময়নাগুড়ি, ভিড়ে তিল ধারণের জায়গা নেই

Last Updated:
সকাল থেকেই দলে দলে মানুষ সভাস্থলের দিকে ভিড় জমাচ্ছেন। শুধু সাধারণ মানুষই নন, সভায় যোগ দিতে উপস্থিত হয়েছেন দলের একাধিক বর্ষীয়ান নেতা।রাজনৈতিক উত্তাপ যেমন বাড়ছে, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে আবহাওয়ার তাপমাত্রাও। তবে তার মাঝেও মানুষের উৎসাহে কোনও ভাটা নেই।
advertisement
1/5
মমতার সভা না কি মেলা! লুচি-ফুচকা-আলুর দমে জমজমাট ময়নাগুড়ি, ভিড়ে তিল ধারণের জায়গা নেই
উত্তরবঙ্গের এই এলাকায় আজ উৎসব এবং মেলার আয়োজন! চারিদিকে নানান সামগ্রী থেকে শুরু করে খাবার দাবারের পসরা। কীসের জন্য জানেন।
advertisement
2/5
ময়নাগুড়ি যেন আজ শুধুই একটি রাজনৈতিক সভার কেন্দ্র নয়—পুরো এলাকাজুড়ে বইছে একেবারে উৎসবের আমেজ। বিধানসভা নির্বাচনের প্রচারকে ঘিরে সকাল থেকেই জমে উঠেছে “ভোট উৎসব”।
advertisement
3/5
রাস্তাজুড়ে বসেছে ছোটখাটো মেলা—দু’পাশে সারি সারি রোদচশমা, খেলনা ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকান। কোথাও লুচি-তরকারির গন্ধ, কোথাও ফুচকা, আইসক্রিম বা ছোলা-মোটরের ভিড়—সব মিলিয়ে একেবারে মেলা প্রাঙ্গণের চিত্র।
advertisement
4/5
এই আবহেই আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভাকে ঘিরে বাড়ছে মানুষের ঢল। ময়নাগুড়ি টাউন ক্লাব ময়দানে তৃণমূল প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে তাঁর সভা হওয়ার কথা।
advertisement
5/5
সকাল থেকেই দলে দলে মানুষ সভাস্থলের দিকে ভিড় জমাচ্ছেন। শুধু সাধারণ মানুষই নন, সভায় যোগ দিতে উপস্থিত হয়েছেন দলের একাধিক বর্ষীয়ান নেতা।রাজনৈতিক উত্তাপ যেমন বাড়ছে, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে আবহাওয়ার তাপমাত্রাও। তবে তার মাঝেও মানুষের উৎসাহে কোনও ভাটা নেই।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
Mamata Banerjee: মমতার সভা না কি মেলা! লুচি-ফুচকা-আলুর দমে জমজমাট ময়নাগুড়ি, ভিড়ে তিল ধারণের জায়গা নেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল