ভারতীয় দলের সমর্থকদের উচ্ছ্বাস আছড়ে পড়ল। দেশের ক্রিকেট দলের নামে পুজো দিয়ে সাফল্য কামনা ভারতীয় দলের সমর্থকদের। বিষ্ণুপুরে ছিন্নমস্তা মন্দিরে পুজো দিয়ে ভারতীয় ক্রিকেট দলের নামে প্রার্থনা। জয় নিশ্চিত শুধুমাত্র সময়ের অপেক্ষা দাবি ক্রিকেট প্রেমীদের। সূর্যকুমারের হাতে উঠবে জয়ের ট্রফি আশাবাদী সমর্থকরা।
প্রসঙ্গত, সেমিতে ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন লড়াই জিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত টি–২০ বিশ্বকাপের ফাইনালে পৌছেছে। টানা দ্বিতীয়বার ট্রফি জিতে ইতিহাস তৈরি করা থেকে এক একটি জয় দূরে টিম ইন্ডিয়া। আর সেই স্বপ্নপূরণের পথে ভারতের শেষ বাধা নিউজিল্যান্ড। আইসিসি টুর্নামেন্টে নিউজিল্যান্ড অতীতে ভারতের জন্য বহুবার হতাশার কারণ হয়েছে। তাই অনেক ভারতীয় সমর্থকের কাছে কিউই দলকে ‘ভয়ের প্রতিপক্ষ’ হিসেবেই দেখা হয়।
advertisement
ঘরের মাঠে কোনো দেশ আজ পর্যন্ত টি-২০ বিশ্বকাপ জেতেনি: তবে এটাই একমাত্র বাধা নয়। রবিবার আহমেদাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে ভারতের সামনে আরও কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে, যেগুলো খুব বেশি আলোচনায় না এলেও গুরুত্বপূর্ণ। প্রথমত, এখন পর্যন্ত কোনও দল নিজেদের দেশে টি–২০ বিশ্বকাপ জিততে পারেনি। ভারত যদি এবার জেতে, তাহলে তারা নতুন ইতিহাস গড়বে। ঠিক যেমন ২০১১ সালে নিজেদের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ জিতে ইতিহাস তৈরি করেছিল।
