জানা যায়, দেগঙ্গার কালিয়ানী এলাকায়, টাকি রোডের উপর একটি ম্যাক্স গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরবাইকের। দুরন্ত গতিতে ছুটে আসা গাড়িটির ধাক্কায় রাস্তা থেকে ৩০ ফুট দূরে নয়নজুলিতে ছিটকে পড়ে আরোহী-সহ বাইক। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর। দুমড়েমুচড়ে যায় মোটরবাইক। অন্যদিকে, বাইকে ধাক্কা মেরে গাড়িটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়।ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিক অনুমান, বেপরোয়া গতির জেরেই এই দুর্ঘটনা। তীব্র গতিতে ছুটে আসছিল গাড়িটি। উলটোদিক থেকে মোটরবাইক চলে আসায় আর গাড়ির উপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। সজোরে ধাক্কা মারে বাইকে। সংঘাতের অভিঘাত এতটাই বেশি ছিল যে, বাইকটি ছিটকে গিয়ে পড়ে রাস্তা থেকে ৩০ ফুট দূরে নয়ানজুলিতে।
advertisement
গতকাল একই ঘটনার সাক্ষী ছিল পুরুলিয়া। পুরুলিয়া জেলার কাশীপুর থানা এলাকার সোনাথলী অঞ্চলের কালিয়াদা এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় দুই ব্যক্তির। একটি বোলেরো গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান এক যুবক ও এক বৃদ্ধ। জানা যায়, ক্রোশজুড়ি ও কালিয়াদার মাঝামাঝি এলাকায় সোনাথলীর দিক থেকে আসা একটি বোলেরো গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে মোটরসাইকেলে থাকা দু’জনই রাস্তায় ছিটকে পড়েন। তাঁদের উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় কল্লোলী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
জিয়াউল আলম,দেগঙ্গা
