TRENDING:

BJP: 'শ্রীরামপুর'-এর বদলে 'শ্রীরীমপুর'! খোদ রেলমন্ত্রীর অনুষ্ঠানেই বানান বিভ্রাট, সুযোগ পেয়েই কটাক্ষ তৃণমূলের

Last Updated:

বিধানসভা নির্বাচন এগিয়ে আসায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে টক্কর বাড়ছে. চাঁপদানিতে বিজেপির জনসভায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উপস্থিত ছিলেন. শ্রীরামপুরের বানান ভুল নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে.

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চাঁপদানি: ভোটমুখী বঙ্গে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে টক্কর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও একই ছবি দেখা যাচ্ছে। রাজ্যের নানা প্রান্তে বিজেপি-র পরিবর্তন যাত্রা শুরু হয়েছে। শনিবার হুগলির চাঁপদানিতে সাংগঠনিক জেলা শ্রীরামপুর বিজেপির ডাকে এমনই এক জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানে চাঁপদানির পরিবর্তন জনসভায় মঞ্চের হেডিংয়ে লেখা ছিল ভারতীয় জনতা পার্টি ‘শ্রীরীমপুর’ সাংগঠনিক জেলা। যেখানে ‘শ্রীরামপুর’ নামের বানানটি ‘শ্রীরীমপুর’ লেখা রয়েছে। আর সেই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে।
সুযোগ পেয়েই কটাক্ষ তৃণমূলের
সুযোগ পেয়েই কটাক্ষ তৃণমূলের
advertisement

সমাজমাধ্যমে রাজ্য তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী মন্তব্যে লিখেছেন, ‘ক্ষমতায় এলে ইসলামপুরের নাম পরিবর্তন করবে স্লোগান দিয়ে বিজেপি যে কখন শ্রীরামপুরকেই শ্রীরীমপুর বানিয়ে দেবে ধরতে পারবেন না। কিন্তু মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের নামের বানানোর এই অপমান কি হুগলির মানুষ মেনে নেবে ?’ জেলা বিজেপি নেতা প্রণয় রায় বলেন, ‘এটা আমাদের ব্যর্থতা। প্রিন্টিং মিসটেকের কারণে এটা ভুল হয়েছে। তবে আমাদের দেখে নেওয়া উচিত ছিল।’ তৃণমূল জেলা সম্পাদক সন্দীপ দাস বলেন, ‘বাংলায় যারা ভোটের জন্য আসছেন, তারা বাংলা কিছুই জানে না। বাংলায় বাস করে বাংলার মানুষের সঙ্গে কথা বলতে হয়। বাংলার কালচার সম্বন্ধে তাঁরা কিছুই জানেন না। আগে বাংলা ভাষাকে জানতে হবে, তারপর বাংলা দখল করতে আসবে।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রায়দিঘিতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৩ কোটি টাকার কাঠ
আরও দেখুন

প্রসঙ্গত সম্প্রতি এমনই এক শিরোনামে বিতর্কে এসেছিল ভারতীয় জনতা পার্টি। ‘বিজেপি ক্ষমতায় এলেই ইসলামপুরের নাম বদল করে ঈশ্বরপুর রাখা হবে’ বিজেপি-র রথযাত্রা সূচনা অনুষ্ঠানে উত্তর দিনাজপুরের ইসলামপুরে এসে এমনই হুঁশিয়ারি দিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন৷ এ দিন ইসলামপুরের সভায় বক্তব্য রাখার শুরুতেই নীতিন নবীন বলেন, ‘বাংলার এই মাটি যার নাম ইসলামপুর, তাকে ঈশ্বরপুর বানানোর জন কী করতে হবে? ইসলামপুরকে ঈশ্বরপুর করার জন্য বিজেপি-র এই পরিবর্তন যাত্রাকে শঙ্খধ্বনি দিয়ে স্বাগত জানান৷ ইসলামপুর আর থাকবে না, ঈশ্বরপুর হবে৷ আপনাদের স্বপ্ন পূরণ হবে৷ রাজবংশী সম্প্রদায়ের মহান সমাজসংস্কারক ঠাকুর পঞ্চানন বর্মা, বাংলার শেষ হিন্দু রাজা লক্ষ্মণ সেন এবং স্বাধীনতা সংগ্রামী পূর্ণচন্দ্র দাসের স্মৃতি বিজড়িত এই মাটিকে ঈশ্বরপুর আমরা বানিয়েই ছাড়ব৷’

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হুগলি/
BJP: 'শ্রীরামপুর'-এর বদলে 'শ্রীরীমপুর'! খোদ রেলমন্ত্রীর অনুষ্ঠানেই বানান বিভ্রাট, সুযোগ পেয়েই কটাক্ষ তৃণমূলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল