এশিয়া মহাদেশে অন্যতম স্থলবন্দর ঘোজাডাঙা বন্দর। এই বন্দর দিয়ে প্রতিদিন কয়েক হাজার গাড়ি আমদানি রফতানি হয়। কিন্তু বাংলাদেশে আগামিকাল অর্থাৎ, ১২ ফেব্রুয়ারি সে দেশে জাতীয় নির্বাচন। আর সেই কারণে দুই দেশের আমদানি রফতানি বন্ধ আজ থেকে।
তবে দূরদূরান্ত থেকে যে সব গাড়ি এসেছে বা যারা আসবে তাঁরা এই ক’দিন পার্কিংয়ে থেকে যাবে বলে জানা গিয়েছে। তবে, জানানো হয়েছে, কোনও পচনশীল জিনিস এই ক’দিন আসবে না বন্দরে। কারণ, আগে থেকেই তাঁদের বারণ করা আছে।
advertisement
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে হতে চলেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন৷ ২০০৮ সালে শেখ হাসিনার সরকারের আমলে শেষবার নির্বাচন হয়েছিল বাংলাদেশে৷ এরপর ২০২৪ সালে বাংলাদেশে গণ অভ্যুত্থানের হাসিনা সরকারের পতনের পর ফের নির্বাচন হতে হলেছে৷
২০২৪ সালের আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপসারণের পর থেকেই বাংলাদেশে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা চলছে। দেশজুড়ে ছাত্র আন্দোলনের মুখে তিনি নাটকীয়ভাবে দেশ ছাড়তে বাধ্য হন।
বর্তমানে অন্তর্বর্তী নেতা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে। এই সময়ে ব্যাপক বিক্ষোভ, সহিংসতা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনাও সামনে এসেছে।
লড়বে কোন কোন দল?
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) — নেতৃত্বে তারেক রহমান
সদ্য গঠিত ১১ দলীয় জোট, যার নাম ‘লাইক-মাইন্ডেড ১১ পার্টিজ’ — নেতৃত্বে বাংলাদেশ জামায়তে ইসলামি ও ন্যাশনাল সিটিজেন পার্টি
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লিগ বর্তমানে স্থগিত এবং নির্বাচনে অংশ নিতে পারছে না।
সংসদে সংখ্যাগরিষ্ঠতার হিসাব
বাংলাদেশ জাতীয় সংসদ বা জাতীয় সংসদে মোট ৩৫০টি আসন রয়েছে।
এর মধ্যে: ৩০০টি আসন সরাসরি নির্বাচিত
৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত
সরকার গঠনের জন্য কোনও দল বা জোটকে সরাসরি নির্বাচিত ৩০০ আসনের মধ্যে অন্তত ১৫১টি আসন জিততে হবে। নারী সংরক্ষিত আসনগুলি নির্বাচনের পরে দলগুলির প্রাপ্ত আসনের অনুপাতে বণ্টন করা হয়, যা সরকার গঠনের প্রাথমিক সংখ্যাগরিষ্ঠতায় প্রভাব ফেলে না। সংবিধান সংশোধনের জন্য প্রয়োজন দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা, অর্থাৎ অন্তত ২০০টি আসন।
