TRENDING:

Job Alert: জেলার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে চাকরির সুযোগ নিয়ে এসেছে জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্র

Last Updated:
Job Alert: জেলার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এসেছে জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্র। শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই মিলবে চাকরির সুযোগ। কোনও লিখিত পরীক্ষা নয়। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় থাকা যুবক জন্য এটি সুবর্ণ সুযোগ।
advertisement
1/6
বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর, চাকরি শিবিরের আয়োজন করেছে জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্র 
জেলার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এসেছে জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্র। শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই মিলবে চাকরির সুযোগ। কোনও লিখিত পরীক্ষা নয়। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় থাকা যুবক জন্য এটি সুবর্ণ সুযোগ।
advertisement
2/6
আগামী ১৩ ফেব্রুয়ারি এই চাকরি শিবির হতে চলেছে। সকাল ১০টার মধ্যেই চাকরিপ্রার্থীদের উপস্থিত হতে হবে জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের অফিস। সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে আনতে হবে প্রার্থীদের। এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হবে বলে জানানো হয়েছে।
advertisement
3/6
পূর্ব মেদিনীপুর জেলার এগরা জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের উদ্যোগেই এই বিশেষ চাকরি শিবিরের আয়োজন করা হয়েছে। কর্ম বিনিয়োগ কেন্দ্র সূত্রে জানা গেছে, নিয়োগকারী সংস্থা হিসেবে উপস্থিত থাকবে এস এন্ড আইবি সার্ভিস প্রাইভেট লিমিটেড। এই সংস্থা দেশের বিভিন্ন প্রান্তে কর্মসংস্থানের সুযোগ দিয়ে থাকে। এবার সেই সুযোগ নিয়ে এসেছে পূর্ব মেদিনীপুর জেলার চাকরিপ্রার্থীদের জন্য।
advertisement
4/6
এই নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ এর মধ্যে। এই নিয়োগ শুধু মাত্র ছেলেদের জন্য। শিক্ষাগত যোগ্যতা হিসেবে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে। সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমেই উপযুক্ত প্রার্থীদের বেছে নেওয়া হবে। বেতনও থাকবে আকর্ষণীয়। নিয়োগ করা হবে নিরাপত্তারক্ষী ও নিরাপত্তা সুপারভাইজার পদে। নিরাপত্তা সুপারভাইজার পদের জন্য আবেদন করতে হলে উচ্চমাধ্যমিক থাকা বাধ্যতামূলক।
advertisement
5/6
এগরা জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের অফিসার ইনচার্জ এম ডি হাসিম জানান, “জেলার চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরেই চাকরির জন্য আবেদন জানিয়ে আসছিলেন। সেই কারণেই তাদের জন্য এই চাকরি শিবিরের আয়োজন করা হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি সরাসরি ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে। ”
advertisement
6/6
নথিপত্র হিসেবে কী কী লাগবে তাও জানিয়েছে জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্র। প্রার্থীদের সঙ্গে রাখতে হবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক রেজিস্ট্রেশন কপি। সম্পূর্ণ জীবনপঞ্জি এবং শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রও আনতে হবে। এছাড়াও পাসপোর্ট সাইজের দু'টি ফটো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রার্থীকে অবশ্যই আগে থেকেই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত থাকতে হবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Job Alert: জেলার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে চাকরির সুযোগ নিয়ে এসেছে জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্র
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল