TRENDING:

Bangla News: ধূপগুড়িতে গাঁজার চাষ! খবর কানে আসতেই পুলিশের অভিযান চলল! পলাতক মালিক

Last Updated:

Bangla News: বুধবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য ও ডাউকিমারি ফাঁড়ির ওসি রমেন লস্করের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অভিযান চালায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ধূপগুড়ি: ধূপগুড়িতে মাদক বিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য, ধ্বংস বিপুল পরিমাণ গাঁজা গাছ। বুধবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য ও ডাউকিমারি ফাঁড়ির ওসি রমেন লস্করের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অভিযান চালায়।
ধূপগুড়িতে পথ দুর্ঘটনায় মৃতদের দেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ
ধূপগুড়িতে পথ দুর্ঘটনায় মৃতদের দেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ
advertisement

পূর্ব ডাউকিমারি ও মধ্য খট্টিমারি এলাকায় চালানো অভিযানে পুলিশ প্রায় ৭০টি পূর্ণবয়স্ক গাঁজা গাছ উদ্ধার করে। উদ্ধার হওয়া গাছগুলি ঘটনাস্থলেই কেটে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় নিজেদের জমিতে অবৈধ ভাবে গাঁজা চাষ চলছিল।

আরও পড়ুন: ইতিহাস! সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল মামলাকারী মমতার! তুখোড় আইনজীবীর মতো সওয়াল, কী কী বললেন? দেখুন…

advertisement

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত জমির মালিক পালিয়ে যায়। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পরবর্তী পর্যায়ে পুলিশ বাহিনী ঝার আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালার খাস এলাকায় পৌঁছে আরও একটি অভিযানে নামে। সেখানেও অবৈধভাবে চাষ করা গাঁজা গাছ কেটে নষ্ট করা হয়।

আরও পড়ুন: পা কেটে মহাত্মা গান্ধির ৪২৬ কেজি ওজনের মূর্তি চুরি, অস্ট্রেলিয়ায় মারাত্মক ঘটনা! নিন্দা বিদেশমন্ত্রকের

advertisement

পুলিশের এই অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়ালেও স্থানীয় বাসিন্দারা পুলিশের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এই ধরনের অভিযান মাদক চাষ দমনে কার্যকর ভূমিকা নেবে।

সেরা ভিডিও

আরও দেখুন
কাঁথিতে শুরু বুটিক ও হস্তশিল্প প্রদর্শনী! দাম শুরু মাত্র ৫ টাকা থেকে, কেনাকাটার হিড়িক
আরও দেখুন

রকি চৌধূরী

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bangla News: ধূপগুড়িতে গাঁজার চাষ! খবর কানে আসতেই পুলিশের অভিযান চলল! পলাতক মালিক
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল