Mahatma Gandhi Statue Stolen: পা কেটে মহাত্মা গান্ধির ৪২৬ কেজি ওজনের মূর্তি চুরি, অস্ট্রেলিয়ায় মারাত্মক ঘটনা! নিন্দা বিদেশমন্ত্রকের
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Mahatma Gandhi Statue Stolen: অস্ট্রেলিয়ার মেলবোর্নে মহাত্মা গান্ধির মূর্তি চুরি, ভাঙচুর ও অবমাননার তীব্র নিন্দা করল বিদেশমন্ত্রক। অস্ট্রেলিয়ার কাছে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভারতের।
নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার মেলবোর্নে মহাত্মা গান্ধির মূর্তি চুরি, ভাঙচুর ও অবমাননার তীব্র নিন্দা করল বিদেশমন্ত্রক। অস্ট্রেলিয়ার কাছে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভারতের।
জানা গিয়েছে, মেলবোর্নের রোভিলে অবস্থিত অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের সামনে একটি মহাত্মা গান্ধির মূর্তি ছিল। ৪২৬ কেজি ওজনের এই মূর্তিটি নয়াদিল্লির ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (ICCR) থেকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল, যা ২০২১ সালে অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী স্কট মরিসন উদ্বোধন করেছিলেন।
advertisement
advertisement
advertisement
গত ১২ জানুয়ারি, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা ওই বোঞ্জ মূর্তিটি কেটে সেখান থেকে চুরি করে নিয়ে গিয়েছে। ওই স্তম্ভে এখন শুধু মূর্তির পা-টুকু পড়ে রয়েছে। অস্ট্রেলিয়ায় গান্ধি মূর্তির এমন অপমানে ব্যাপক ক্ষুব্ধ নয়াদিল্লি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মঙ্গলবার MEA মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, নিখোঁজ মূর্তিটি উদ্ধারের জন্য অবিলম্বে পদক্ষেপ করার কথা বলেছে।
advertisement
আরও পড়ুন: কলকাতা-ভুটান সরাসরি বিমান পরিষেবা, এক ফ্লাইটেই এবার গেলফু! মাথাপিছু ভাড়া কত?
মঙ্গলবার বিদেশ মন্ত্রকের তরফে মুখপাত্র রণধীর জয়সওয়াল সমাজমাধ্যমে একটি বিবৃতি পোস্ট করেন। লেখেন, ”মেলবোর্নে মহাত্মা গান্ধির মূর্তি ভাঙার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে ভারত। আমরা বিষয়টি অস্ট্রেলীয় প্রশাসনের কাছে জানিয়েছি। দ্রুত পদক্ষেপ করে মূর্তি উদ্ধার ও দুষ্কৃতীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থার আর্জিও জানানো হয়েছে।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 04, 2026 1:52 PM IST











