ভাঙড়ে ১৩ কোটি টাকা খরচে তৈরি হতে চলেছে ফুড প্রসেসিং ইউনিট। যা এই জেলার প্রথম অত্যাধুনিক প্রায় পাঁচতলা বিশিষ্ট ফুড প্রসেসিং ইউনিট। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ কেএমডিএ নির্মাণ কাজ শুরু করেছে। খুব দ্রুততার সঙ্গে এটি শেষ করা নির্দেশ রয়েছে। এই ফুড প্রসেসিং ইউনিট তৈরি হলে শুধু ভাঙর নয় ভাঙড় তথা দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার চাষিরা উপকৃত হবেন।

advertisement

আরও পড়ুনঃ যাত্রীবাহী বাস পিষে দিল সাইকেল আরোহীকে! মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী কাটোয়া-বর্ধমান রোড, ‘ঘাতক’ চালক পলাতক

পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরি হবে বলেও আশা করা হচ্ছে। এই অত্যাধুনিক হিমঘর তৈরি হলে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমাণে সবজি, ফল এখানে আসবে। তাই চাষিরা তাদের সবজির ও ফলের ন্যায্য দাম পাবেন বলে মনে করছে প্রশাসন। কারণ প্রতিদিন এই সমস্ত এলাকা থেকে প্রায় কয়েকশো গাড়ি সবজি থেকে ফল শহরে যায়।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এই এলাকায় হিমঘর তৈরি হলে চাষিরা সময়মতো সঠিক মূল্য পাবে যা একদিকে যেমন আয়ের পথ বজায় রাখবে তেমনই সবজি, ফল নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে।