TRENDING:

Bamboo Crafts: পাহাড়ি বাঁশে শিল্পের ম্যাজিক! ঘর সাজানোর দুর্দান্ত সব বাঁশের আইটেম, কোনটা ছেড়ে কোনটা নেবেন, রইল সেরা ঠিকানা

Last Updated:

Malda Bamboo Crafts: পাহাড়ি বাঁশের উপর নিখুঁত খোদাইয়ে দুর্দান্ত শিল্পকর্ম তৈরি করে মালদহের সৃষ্টিশ্রী মেলায় নজর কাড়ছেন বাংলার এক হস্তশিল্পী। এমন সব অসাধারণ ঘর সাজানোর আইটেম কোনটা ছেড়ে কোনটা নেবেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: সাধারণ বাঁশ নয়, পাহাড়ি রাজ্য ও ভিন রাজ্যের বিশেষ বাঁশের উপর নিখুঁত খোদাইয়ে একের পর এক শিল্পকর্ম তৈরি করে নজর কাড়ছেন বাংলার এক হস্তশিল্পী। বাঁশের গায়ে ফুটে উঠছে মুখোশ, ফুল, জীবন বৃক্ষ, গণেশ ঠাকুর-সহ নানা নান্দনিক নকশা ও চিত্র। কখনও মোটা বাঁশ, কখনও আবার তুলনামূলক সরু বাঁশ। প্রতিটি বাঁশই শিল্পীর হাতে রূপ পাচ্ছে অসাধারণ শিল্পকর্মে।
advertisement

মালদহের সৃষ্টিশ্রী মেলায় এই অভিনব বাঁশশিল্প নিয়ে হাজির হয়েছেন হস্তশিল্পী প্রসেনজিৎ বৈশ্য। তিনি জানান, “আসাম ও দার্জিলিং-সহ পাহাড়ি এলাকার বিশেষ প্রজাতির বাঁশ ৫০০ থেকে ৭০০ টাকা দরে সংগ্রহ করা হয়। সেই বাঁশে আধুনিক নকশা ও সূক্ষ্ম খোদাই করে তৈরি করা হয় বাড়ি সাজানোর নানান সামগ্রী। ফুলদানি, ডাইনিং টেবিল সজ্জা, শোপিস-সহ নানা ধরনের আধুনিক ডেকোরেটিভ আইটেমের চাহিদা এখন বাজারে যথেষ্ট।”

advertisement

আরও পড়ুনঃ সরষের দানায় নেতাজির ছবি! আতস কাঁচে ধরা পড়ল ইতিহাস, মালদহের চিত্রশিল্পীর মাইক্রো আর্টে মুগ্ধ সকলে

এক ক্রেতা রনি মহালদার জানান, “সাধারণ বাঁশের উপর হস্তশিল্পীদের এমন কারুকার্য দেখে খুব সুন্দর লাগছে। বাড়ি সাজানোর ক্ষেত্রে বাঁশের তৈরি এই উপকরণগুলো সত্যি খুব আকর্ষণীয়। আধুনিক নকশার সঙ্গে প্রথাগত শিল্পের সুন্দর মেলবন্ধন রয়েছে এই সামগ্রীগুলিতে। শিল্পের কারুকার্য হিসেবে দামও সঠিক রয়েছে।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বহরমপুরে 'স্কাই ওয়াচিং'এর চমক! টেলিস্কোপে রাতের আকাশের রহস্য উদঘাটন
আরও দেখুন

সৃষ্টিশ্রী মেলায় সাজানো এই বাঁশের হাতের তৈরি শিল্পকর্ম দেখতে ভিড় জমাচ্ছেন ক্রেতা ও দর্শনার্থীরা। সাধারণ বাঁশকে অসাধারণ শিল্পে রূপান্তর করে এই হস্তশিল্পী যেমন প্রশংসা কুড়োচ্ছেন, তেমনই লাভবানও হচ্ছেন তাঁর শিল্পকর্মের মাধ্যমে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bamboo Crafts: পাহাড়ি বাঁশে শিল্পের ম্যাজিক! ঘর সাজানোর দুর্দান্ত সব বাঁশের আইটেম, কোনটা ছেড়ে কোনটা নেবেন, রইল সেরা ঠিকানা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল