TRENDING:

Alipurduar News: হাওয়া হয়ে যাচ্ছে গয়না-টাকা-দরকারি জিনিস! আলিপুরদুয়ার শহরে নিশিকুটুম্বদের দাপট, রাতের ঘুম উড়েছে স্থানীয়দের

Last Updated:

Alipurduar News: আলিপুরদুয়ার শহর এবং সংলগ্ন এলাকায় নয়া আতঙ্ক। গয়না, টাকা থেকে শুরু করে দরকারি জিনিসপত্র নিয়ে পালাচ্ছে চোরের দল। এই ধরনের ঘটনা বৃদ্ধি পেতেই এলাকাবাসীদের রাতের ঘুম কার্যত উড়ে গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, অনন্যা দেঃ আলিপুরদুয়ার শহর ও সংলগ্ন এলাকায় দিন দিন চুরির সংখ্যা বাড়ছে। দুষ্কৃতীদের ভয়ে কার্যত আতঙ্কে এলাকাবাসীরা। সোনার গয়না, টাকার পাশাপাশি দরকারি জিনিসপত্রও লুঠ করছে তাঁরা। ইতিমধ্যেই বিষয়টি প্রশাসনের নজরে এনেছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল।
advertisement

জানা যাচ্ছে, আলিপুরদুয়ার শহর ও পার্শ্ববর্তী এলাকায় গত দেড় সপ্তাহে একাধিক চুরি হয়েছে। এমনকি এক বাড়িতেই ৪৮ ঘণ্টার মধ্যে দু’বার চুরির ঘটনাও ঘটেছে। এত চুরি দেখে রীতিমতো আতঙ্কিত স্থানীয়রা। তাঁদের রাতের ঘুম উড়ে গিয়েছে।

আরও পড়ুনঃ কাটোয়ায় যক্ষ্মার বাড়বাড়ন্ত! কোন কোন এলাকায় প্রকোপ বেশি, সংক্রমণ কীভাবে ছড়াচ্ছে জানুন

advertisement

রাতে ঘরের বাইরে হালকা আওয়াজ পেলেও সতর্ক হয়ে যান এলাকাবাসীরা। এরপরেই শুরু হয় বিনিদ্র রাত্রিযাপন। শহরবাসীদের মুখে একটাই প্রশ্ন, এত দুষ্কৃতী এল কীভাবে? শহরের কোনও ওয়ার্ড সুরক্ষিত নেই। দিনেদুপুরে পথচলতি মহিলাদের সোনার হার থেকে কানের দুল চুরি করে নিয়ে পালাচ্ছে চোরের দল। দেড় সপ্তাহে প্রায় ১৮ জন মহিলার হার চুরি হয়েছে। ১১ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে প্রায় ৫০ লক্ষ টাকার গয়না চুরি গিয়েছে। এরপর এই বাড়িতে আবারও চুরির ঘটনা ঘটায় দুষ্কৃতীরা।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বাম নেত্রী দিপ্সিতার একটি কাজে এখন সবাই বলছেন ঘরের মেয়ে, উত্তর দমদমে কি মিলবে বাড়তি অ্যাডভান্টেজ?
আরও দেখুন

এলাকাবাসীদের অভিযোগ, প্রতিটি এলাকায় এমন কিছু স্থান রয়েছে যেগুলি নির্জন থাকছে। সেখানেই নেশার আসর বসছে। এর ফলে দুষ্কর্ম বেড়েছে। আলিপুরদুয়ার থানায় চুরির ঘটনা নিয়ে মোট ২৪টি অভিযোগ দায়ের হয়েছে। এই বিষয়ে আলিপুরদুয়ার জেলা পুলিশের তরফে কোনও আধিকারিকের মন্তব্য পাওয়া যায়নি। তবে বিধায়ক সুমন কাঞ্জিলাল জানান, “প্রতিটি বাড়ির মানুষের সঙ্গে আমি কথা বলেছি। তাঁদের কাছ থেকে চুরির বিষয়ে জেনেছি। পুলিশের সঙ্গে গিয়ে কথা বলেছি। প্রশাসনের কাছে দুষ্কৃতীদের খুঁজে বের করার অনুরোধ জানিয়েছি।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: হাওয়া হয়ে যাচ্ছে গয়না-টাকা-দরকারি জিনিস! আলিপুরদুয়ার শহরে নিশিকুটুম্বদের দাপট, রাতের ঘুম উড়েছে স্থানীয়দের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল