TRENDING:

Kitchen Garden: বাগান থেকে তুলে সোজা রান্নাঘরে, পাতে ভরপুর পুষ্টি! স্কুলেই ব্রকলি, পালং শাকের চাষ, মিড-ডে-মিলে জিভে জল আনা মেনু

Last Updated:

Alipurduar Kitchen Garden: স্কুলের একফালি জমি সবজি বাগানে বদলে দিয়েছেন প্রধান শিক্ষক। সেখানে উৎপাদিত সবজি দিয়ে হচ্ছে স্কুলের মিড-ডে-মিলের রান্না। পড়ুয়ারা টাটকা সবজির সঙ্গে পাচ্ছে ভরপুর পুষ্টি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, অনন্যা দে: এই স্কুলে প্রবেশ করলেই মন ভাল হয়ে যাবে আপনার। স্কুলে পড়াশুনোর পাশাপাশি পড়ুয়া ও শিক্ষকরা মিলে তৈরি করেছেন সবজির বাগান। এই বাগানের নাম তাঁরা দিয়েছেন পুষ্টি বাগান। আলিপুরদুয়ারের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায় এই বাগান। এই বাগানের কারণে জেলার অন্যতম মডেল স্কুলে পরিণত হয়েছে স্কুলটি। পুষ্টিবাগান যেন নার্সারিকেও হার মানাবে।
advertisement

একটি চারাকে বৃক্ষে রূপান্তরিত করতে যেমন যত্ন সহকারে লালন-পালন করা প্রয়োজন, তেমনই ছোট বয়সেই শিশুদের পুষ্টির প্রয়োজন বড় হতে। আলিপুরদুয়ারের সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বীপচর জি এস এফ প্রাথমিক বিদ্যালয়ের পুষ্টি বাগান মডেল হয়েছে গোটা জেলার প্রাথমিক বিদ্যালয়গুলিতে। এ কোনও নার্সারি নাকি প্রাথমিক বিদ্যালয়, বুঝতেই পারবেন না আপনি। বিদ্যালয় প্রাঙ্গনেও যে এইভাবে পড়ুয়াদের জন্য পুষ্টিবাগান তৈরি করা যায়, তা দেখে অনেকে অবাক। এই বিদ্যালয়ের পড়ুয়াদের মিড ডে মিলে আর পাঁচটি বিদ্যালয়ের থেকে একটু ভিন্ন স্বাদের খাবার তালিকা থাকে।

advertisement

আরও পড়ুন: রেললাইনে দীর্ঘক্ষণ পড়ে রইল মহিলার দেহ, ওপর দিয়ে চলে গেল একাধিক ট্রেন! রেলপুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, হাড়হিম করা ছবি পূর্বস্থলীতে

মিড ডে মিলে লাউ, আলু, ফুলকপি, বাঁধাকপি, পালং,  ডাটা,  মুলো দিয়ে তৈরি তরকারি খাওয়ানো হয়।সবই  ফলেছে স্কুলের এই পুষ্টি বাগানে। কোনও রাসায়নিক সার নয়, গোবর সার দিয়ে হয় সবজি চাষ। বাগান তৈরির উদ্যোগ প্রথম নেন স্কুলের প্রধান শিক্ষক। যা দেখে স্কুল পড়ুয়ারা বাগান তৈরিতে এগিয়ে আসে। আলিপুরদুয়ার শহরের ১৫ নম্বর ওয়ার্ডে কালজানি নদীর পূর্ব পাশে অবস্থিত দ্বীপচর জি এস এফ প্রাথমিক বিদ্যালয়। সরকারি এই প্রাথমিক বিদ্যালয়ের বাগানে পুষ্টিকর সবজির বাহার দেখা যায়।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
উইকেন্ডে ঘুরে আসুন, পাবেন থাকার দারুণ গেস্ট হাউজ, জাগ্রত মা ফুল্লরা সতীপীঠ মন্দির চত্বর গড়ে উঠছে নতুন রূপে
আরও দেখুন

এখানে ব্রকলিও চাষ করা হচ্ছে। তা রান্না হচ্ছে স্কুলের মিড ডে মিলে। পাত পেরে খাচ্ছে স্কুল পড়ুয়ারা। এর ফলে ছাত্র ছাত্রীদের খাওয়ার আগ্রহ যেমন বাড়ছে, তেমনি বাড়ছে সৃজনশীলতাও। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিবাকর দাস জানান, “আমার বাগান তৈরির নেশা আগের থেকে রয়েছে। স্কুলে একফালি জমি দেখে বাগান করেছি। পড়ুয়াদের বাগান তৈরি করা শিখিয়েছি। ছোট পড়ুয়াদের খুব আগ্রহ। এখন যা সবজি ফলে তা দিয়ে মিড ডে মিল রান্না হয়। যা দেখে আমার খুব ভাল লাগছে।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Kitchen Garden: বাগান থেকে তুলে সোজা রান্নাঘরে, পাতে ভরপুর পুষ্টি! স্কুলেই ব্রকলি, পালং শাকের চাষ, মিড-ডে-মিলে জিভে জল আনা মেনু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল