TRENDING:

Alipurduar News: গুনে গুনে গোল দেবে আধুনিক ফ্রিজকেও, দুধ জমিয়ে রাখা হয় বাঁশ-বেতের পাত্রে! খস জনজাতির 'দুধরা'র মহিমা জানলে অবাক হবেন

Last Updated:

Alipurduar News: দুধ জমিয়ে রাখতে আমরা ব্যবহার করি স্টিল বা অ্যালুমিনিয়ামের বাসন। আবার অনেক স্থানে মাটির পাত্র ব্যবহার করা হয়। তবে দুধ জমিয়ে রাখতে বেত ও বাঁশের তৈরি পাত্রের দেখা খুব কম মেলে। খস জনজাতির মানুষের ব্যবহার করা এই পাত্রের নাম দুধরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, অনন্যা দে: দুধ জমিয়ে রাখতে আমরা ব্যবহার করি স্টিল বা অ্যালুমিনিয়ামের বাসন। আবার অনেক স্থানে মাটির পাত্র ব্যবহার করা হয়। তবে দুধ জমিয়ে রাখতে বেত ও বাঁশের তৈরি পাত্রের দেখা খুব কম মেলে। খস জনজাতির মানুষের ব্যবহার করা এই পাত্রের নাম দুধরা।
advertisement

খস একটি প্রাচীন ইন্দো-আর্য জাতি, যারা মূলত হিমালয় অঞ্চল এবং ডুয়ার্সসহ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে বসবাস করেন। তাঁরা খস বা নেপালি ভাষায় কথা বলেন। চত্রী, বাহুন, ঠাকুরির মত বিভিন্ন উপগোষ্ঠীতে বিভক্ত। বর্তমান সময়ে অনেকেই নিজেদের পরিচয় হিসেবে ‘পাহাড়ি’ বা ‘খস আর্য’ শব্দটি ব্যবহার করেন।

আরও পড়ুন:  চাষবাসেই লুকিয়ে বড়লোক হওয়ার ‘সিক্রেট’! সাফল্যের ফর্মুলায় বাজিমাত হাওড়ার এই কৃষকের, জানলে অবাক হবেন আপনিও

advertisement

প্রাচীন কাল থেকে এই খস জনজাতির মানুষেরা দুধ রাখার জন্য দুধরা পাত্র ব্যবহার করেন। এই পাত্রটি দেখতে মাঝারি চোঙ-এর মত হয়। বাঁশ ও বেত দিয়ে তৈরি হয়। কখনও বাদামি রং করা হয়, আবার কখনও রং করা হয় না। খস জনজাতির মানুষদের কাছ থেকে জানা যায়, তাঁদের এখনও পশুপালনের পেশা থেকে গিয়েছে। যারফলে দুধরা পাত্রের ব্যবহার এখনও হয়। গরুর দুধ এই পাত্রে ধরে রাখেন তাঁরা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

পরবর্তীতে তা বিক্রি করেন ক্রেতাদের কাছে। হরকা বাহাদুর ছেত্রী নামের এক খস জনজাতির মানুষ জানান, “এই দুধ রাখার পাত্র আমরা তৈরির কাজ শিখেছি আমাদের পূর্ব পুরুষদের কাছ থেকে। আমাদের বাবা, ঠাকুরদা মনে করতেন বাঁশ বা বেতের তৈরি পাত্রে দুধ এবং অন্যান্য তরল সামগ্রী রাখলে তার গুণগত মান বজায় থাকে।এই পাত্রে আমরা দুধের সর জমিয়ে রেখে ঘি তৈরি করি।”

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: গুনে গুনে গোল দেবে আধুনিক ফ্রিজকেও, দুধ জমিয়ে রাখা হয় বাঁশ-বেতের পাত্রে! খস জনজাতির 'দুধরা'র মহিমা জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল