TRENDING:

Bridge Collapsed: ব্রিজ ভাঙল ফালাকাটায়! বঙ্কিম সেতু দু'ভাগ হয়ে নদীতে ডাম্পার, দেওগাঁও ও জটেশ্বরের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন

Last Updated:

Alipurduar Bridge Collapsed: কোচবিহারের পর এবার আলিপুরদুয়ারের ফালাকাটায় ভেঙে পড়ল সেতু। দেওগাঁও ও জটেশ্বরের মধ্যে যোগাযোগকারী বঙ্কিম সেতুর মাঝামাঝি অংশ ভেঙে দু’ভাগ হয়ে গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফালাকাটা, আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: কোচবিহারের পর এবার আলিপুরদুয়ারের ফালাকাটায় সেতু ভেঙে নদীতে পড়ল ডাম্পার। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েত ও জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যবর্তী মুজনাই নদীর উপর অবস্থিত বঙ্কিম সেতুর উপর দিয়ে বালি বোঝাই একটি ডাম্পার পারাপার করার সময় সেতু ভেঙে ডাম্পারটি নদীতে পড়ে যায়। সেতুটির মাঝামাঝি অংশ দু’ভাগে বিভক্ত হয়ে যায়।
ভেঙে পড়েছে ফালাকাটার বঙ্কিম সেতু
ভেঙে পড়েছে ফালাকাটার বঙ্কিম সেতু
advertisement

ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন ডাম্পার চালক। তবে তার পায়ে আঘাত লেগেছে। দুর্ঘটনার পর থেকেই সেতুর বাকি অংশও ভাঙতে শুরু করেছে বলে স্থানীয়দের অভিযোগ।

আরও পড়ুনঃ তিস্তা ফায়ারিং রেঞ্জে মর্টার শেল ফেটে বিস্ফোরণ! নিহত ১৭ বছরের যুবক, উত্তরবঙ্গের সেনা ছাউনিতে চাঞ্চল্য

উল্লেখ্য, কিছুদিন আগেই কোচবিহারের মাথাভাঙ্গা এলাকায় ঠিক একই রকমভাবে সেতু ভেঙে দুর্ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সেতু বিপর্যয়ে চাঞ্চল্য ছড়াল ফালাকাটা এলাকায়।

advertisement

এলাকাবাসীদের দাবি, ১৯৯৩ সালে জেলা পরিষদের অর্থে নির্মিত হয়েছিল এই বঙ্কিম সেতুটি। দীর্ঘদিন ধরেই সেতুটি দুর্বল অবস্থায় ছিল। ভারী যানবাহন চলাচলের জন্য উপযুক্ত না হওয়া সত্ত্বেও নিয়মিত বড় গাড়ি চলাচলের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তাদের মত।

আরও পড়ুনঃ ঘুম চোখে মাঠে গিয়ে দাঁতালের মুখোমুখি! শুঁড়ে পেঁচিয়ে আছাড়, ভোররাতে গড়বেতায় দলছুট হাতির তাণ্ডব, গুরুতর আহত ২

advertisement

স্থানীয়দের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরেই সেতুটি মেরামত অথবা নতুন সেতু নির্মাণের দাবি জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দেওগাঁও থেকে জটেশ্বর পর্যন্ত রাস্তার কাজ শুরু হলেও নিম্নমানের কাজের অভিযোগ তুলে এলাকাবাসীরা সেই কাজ বন্ধ করে দেন।

সেরা ভিডিও

আরও দেখুন
জন্মদিন কিংবা বিবাহবার্ষিকী! স্বল্প মূল্যে সুস্বাদু কেকের সেরা ঠিকানা, দাম ১২০ টাকা থেকে
আরও দেখুন

বঙ্কিম সেতু ভেঙে পড়ায় দেওগাঁও ও জটেশ্বরের মধ্যে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দ্রুত বিকল্প ব্যবস্থা ও নতুন সেতু নির্মাণের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bridge Collapsed: ব্রিজ ভাঙল ফালাকাটায়! বঙ্কিম সেতু দু'ভাগ হয়ে নদীতে ডাম্পার, দেওগাঁও ও জটেশ্বরের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল