advertisement

Elephant Attack: ঘুম চোখে মাঠে গিয়ে দাঁতালের মুখোমুখি! শুঁড়ে পেঁচিয়ে আছাড়, ভোররাতে গড়বেতায় দলছুট হাতির তাণ্ডব, গুরুতর আহত ২

Last Updated:

West Medinipur Elephant Attack: রবিবার সাতসকালে মেদিনীপুর জেলার গড়বেতায় দলছুট হাতির তাণ্ডব। শুঁড় দিয়ে পেঁচিয়ে তুলে আছাড় মারে এক বৃদ্ধকে। দাঁতালের হামলায় আহত নয়াবসত রেঞ্জের মঙ্গলপাড়া এলাকার দুই বাসিন্দা।

হাতি প্রতীকী ছবি
হাতি প্রতীকী ছবি
পশ্চিম মেদিনীপুর, শোভন দাস:  রবিবার সাতসকালে দলছুট হাতির আক্রমনে আহত দুই ব্যক্তি। ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের নয়াবসত রেঞ্জের মঙ্গলপাড়া এলাকায়। আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক। মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি তাঁরা।
জানা গিয়েছে, দাঁতালের হামলায় আহত দুই ব্যক্তির নাম হিমাংশু কারক এবং সুনীল রাম। দু’জনেরই বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫ বছর। স্থানীয় সূত্রে খবর, রবিবার ভোররাতে হঠাৎই এলাকায় প্রবেশ করে একটি দলছুট হাতি। বাড়ির অদূরে আলুর জমিতে জল দিতে গিয়েছিলেন সুনীল। তাকে সামনে পেয়ে শুঁড় দিয়ে পেঁচিয়ে তুলে ছুঁড়ে আছাড় মারে হাতিটি। তাঁর চিৎকারেই ছুটে আসেন আশেপাশের লোকজন। আহতকে উদ্ধার করে প্রথমে  শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
advertisement
আরও পড়ুনঃ হাওড়ায় মর্মান্তিক দুর্ঘটনা! আচমকা ব্রেক কষতেই পিছন থেকে ধেয়ে এলো মৃত্যুবান, দলা পাকিয়ে গেল তরতাজা প্রাণ, শিউরে ওঠা দৃশ্য
ভোরের ওই সময়েই বাড়ির সামনে পুকুরে গিয়েছিলেন হিমাংশু। হাতিটি তেড়ে এসে তাঁকে হামলা করে। দলছুট দাঁতালের আক্রমণে গুরুতর জখম হন তিনি। তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়  মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই আপাতত চিকিৎসা চলছে হিমাংশু এবং সুনীলের।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পূর্ব বর্ধমান জেলায় এই প্রথম! কালনা হাসপাতালে চালু হল সন্ধ্যাকালীন আউটডোর পরিষেবা, কবে কবে বসবেন ডাক্তারবাবু
দলছুট হাতির বসতি এলাকায় প্রবেশ করা এবং হামলার ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। পাশাপাশি বন দফতরের বিরুদ্ধে নজরদারির অভাব গাফিলতির অভিযোগে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Elephant Attack: ঘুম চোখে মাঠে গিয়ে দাঁতালের মুখোমুখি! শুঁড়ে পেঁচিয়ে আছাড়, ভোররাতে গড়বেতায় দলছুট হাতির তাণ্ডব, গুরুতর আহত ২
Next Article
advertisement
Bengaluru Body Builder: বিয়ের কার্ড, শাড়ি দেখিয়ে সম্পর্ক শেষ করলেন প্রেমিকা! চরম সিদ্ধান্ত নিলেন বেঙ্গালুরুর বডি বিল্ডার
বিয়ের কার্ড, শাড়ি দেখিয়ে হাত ছাড়লেন প্রেমিকা! চরম সিদ্ধান্ত বেঙ্গালুরুর বডি বিল্ডারের
  • অন্য একজন ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গিয়েছে বলে জানিয়েছিলেন প্রেমিকা৷ সেই মানসিক আঘাত সহ্য করতে না পেরেই আত্মঘাতী হলেন বেঙ্গালুরুর বাসিন্দা ২৬ বছর বয়সি এক বডি বিল্ডার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement